ক্রিকেট

সিরিজ বাঁচাতে বাংলাদেশকে করতে হবে ১৪৫

বাংলাদেশ ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রথম ম্যাচে হারের ধাক্কা কাটিয়ে সিরিজে ফিরতে বাংলাদেশকে করতে হবে ১৪৫ রান। হিউস্টনের প্রেইরি ভিউতে টসে হরে ব্যাট করতে নেমে স্বাগতিক যুক্তরাষ্ট্র ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে থামে দেড়শর আগেই। ওপেনিংয়ে নামা মার্কিন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ১৯ ওভার পর্যন্ত ক্রিজে কাটিয়ে করেন ৩৮ বলে ৪২ রান।

আরেক ওপেনার স্টিভেন টেলর ২৮ বলে ৩১ রান করেন। ৩৪ বলে ৩৫ রানের ইনিংস খেলেন অ্যারন জোন্স।

পাওয়ার প্লে’র ৬ ওভারে যুক্তরাষ্ট্রের ওপেনিং জুটি বিচ্ছিন্ন করতে পারেনি বাংলাদেশ। সপ্তম ওভারে লেগ স্পিনার রিশাদ হোসেন এসে জোড়া শিকার করে প্রতিপক্ষকে চেপে ধরেন। টানা দুই বলে উইকেট তুলে জাগান হ্যাটট্রিকের সম্ভাবনা।

যুক্তরাষ্টের তৃতীয় উইকেট পড়ে ১৭তম ওভারের প্রথম বলে। তখন স্বাগতিকরা পেরিয়ে যায় শতরান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও স্লগ ওভারে রান তোলার গতি ঠিক রেখে দেড়শর কাছে চলে যায় যুক্তরাষ্ট্র।

রিশাদ ৪ ওভারে ২১ রান দেন। মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামও নেন দুটি করে উইকেট। টানা দ্বিতীয় ম্যাচে উইকেটহীন কাটিয়েছেন সাকিব আল হাসান। চার ওভারে খরচ করেন ৩৫ রান। নিজের প্রথম ওভারেই দেন ১৫ রান।

দ্বিতীয় টি-টুয়েন্টির একাদশ থেকে বাদ পড়েছেন লিটন দাস ও স্পিন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। তাদের পরিবর্তে দলে ফিরেছেন তানজিদ হাসান তামিম ও তানজিম হাসান সাকিব।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
বিষয়:দ্বিতীয় টি-টুয়েন্টি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…