চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সামরিক মর্যাদায় রুশ পাইলটের মরদেহ ফেরত দিলো তুরস্ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

তুর্কি হামলায় ভূপাতিত রুশ বিমানের পাইলট ওলেগ পেশকভের মরদেহ রাশিয়ার কাছে ফিরিয়ে দিয়েছে তুরস্ক। সিরিয়া সীমান্তে বিধ্বস্ত বিমানটির ওই পাইলটের মৃতদেহ এতোদিন তুর্কি সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর কাছে ছিলো।

সুখোয় বিমানটি ভূপাতিত হওয়ার পর চলমান রুশ-তুর্কি উত্তেজনা প্রশমনের জন্যই পাইলটের মরদেহ পূর্ণ সামরিক মর্যাদায় রাশিয়ার কাছে হস্তান্তর করে তুরস্ক।

সিরিয়ার তুর্কি বিদ্রোহী গোষ্ঠীর কাছ থেকে রুশ পাইলট পেশকভের মৃতদেহ বুঝে পায় তুরস্ক সরকার। এরপর তা তুরস্কের রাজধানী আঙ্কারায় নিয়ে আসা হয়। সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তুর্কি সেনাবাহিনী। তুরস্কের রুশ দূতাবাসের কর্মকর্তারাও সেসময় উপস্থিত ছিলেন।

Banglabid

গত ২৪ নভেম্বরে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে রাশিয়ার একটি সুখোয়-টুয়েন্টিফোর ভূপাতিত করে তুরস্কের এফ-সিক্সটিন বিমান। সিরিয় সীমান্তে বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে বিমানে থাকা রুশ পাইলট ওলেগ পেশকভ ও কনস্তানতিন মুরাখতিন প্যারাস্যুটে করে ভূমিতে অবতরণ করেন। এসময় গুলিতে নিহত হন পেশকভ।

এরপরই ইন্টারনেটে পেশকভের মৃতদেহ ঘিরে তুর্কি বিদ্রোহীদের উল্লাসের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। রুশ বিশেষ বাহিনীর অভিযানে নিরাপদে ঘাটিতে ফেরেন বেঁচে যাওয়া পাইলট মুরাখতিন। যদিও পেশকভ কিভাবে মারা গেছেন তা এখনো পরিস্কার নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া বিমানরাশিয়া-তুরস্করাশিয়া-সিরিয়াসিরিয়া যুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘হিন্দু শাসক’ মন্তব্যে এবার ভারত সংসদেই অসহিষ্ণুতা

পরবর্তী

মুশফিকদের ১৬৫ রানের লক্ষ্য দিল মাশরাফিরা

পরবর্তী

মুশফিকদের ১৬৫ রানের লক্ষ্য দিল মাশরাফিরা

মঙ্গলবার শুরু হচ্ছে ব্যান্ড ফেস্ট ২০১৫

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্ঘটনায় মা-বাবা-বোন হারাল দুই শিশু, মৃত্যুর খবর এখনো জানে না তারা

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT