চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মঙ্গলবার শুরু হচ্ছে ব্যান্ড ফেস্ট ২০১৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪০ পূর্বাহ্ণ ৩০, নভেম্বর ২০১৫
বিনোদন
A A

রাত শেষ হলেই বিজয়ের মাস ডিসেম্বর। আর এ বিজয়ের মাসের প্রথম দিনেই শুরু হচ্ছে বাংলাদেশের তিন প্রজন্মের ব্যান্ড দলের সম্মিলিত অনুষ্ঠান পার্কি বিস্কুট চ্যানেল আই ‘ব্যান্ড ফেস্ট ২০১৫’।

দেশের জনপ্রিয় ব্যান্ড দল নিয়ে দ্বিতীয়বারের মতো এ উৎসবের আয়োজন করছে চ্যানেল আই। জনপ্রিয় নতুন ও পুরনো মিলিয়ে ১২টি ব্যান্ড দল অংশগ্রহণ করবে এ অনুষ্ঠানে। মন মাতানো গিটারের আওয়াজে পুরো দিনটিকে মাতিয়ে রাখবে এল আর বি, চিরকুট, জলের গান, বাপ্পা এন্ড ফেন্ডস, আর্ক, উচ্চারণ, প্রমিথিউস, ব্ল্যাক, অবসকিউরসহ নতুন কয়েকটি ব্যান্ড।

ব্যান্ড ফেস্টের শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে এল আর বি’র আইয়ুব বাচ্চু বলেন, ব্যান্ড মিউজিককে বর্হিবিশ্বে তুলে ধরার জন্য ব্যান্ড ফেস্ট’র এ আয়োজন। শুদ্ধ চর্চার ব্যান্ড সংগীতকে তরুণদের মাঝে ছড়িয়ে দেওয়াই ব্যান্ড ফেস্টের মূল লক্ষ্য।

জনপ্রিয় ব্যান্ডদল প্রমিথিউস’র প্রধান বিপ্লব বলেন, বাংলাদেশের ব্যান্ডসঙ্গীত আগের পরিস্থিতিতে নেই। বিশ্বের যেকোনো দেশের ব্যান্ডের চেয়ে এ দেশের ব্যান্ড কোনো অংশে কম নয়। তাই ব্যান্ড দলের অগ্রযাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাবে এ অনুষ্ঠান।

অবসকিউরের ভোকাল টিপু বলেন, ব্যান্ড মিউজিক তারুণ্যের বহিঃপ্রকাশ। চ্যানেল আইকে ধন্যবাদ এমন একটি আয়োজন করার জন্য।

মন মাতানো ব্যান্ডের পারফরমেন্স ১ ডিসেম্বর চ্যানেল আই বেলা ১১টা বিকেল ৫ টা পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে।

Reneta

অনুষ্ঠানটির উপস্থাপনা করবেন অপু মাহফুজ আর পরিচালনায় থাকবেন অনন্যা রুমা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইব্যান্ড ফেস্ট ২০১৫
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেনীতে আওয়ামী লীগ কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার আশ্বাস পেলে অনশন ভাঙবেন সোনম ওয়াংচুক

জুলাই ২২, ২০২৬

রেফারিং অন্যায্য ছিল না, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে: স্কালোনি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই: খনিজ সম্পদ মন্ত্রণালয়

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ কি থাকবে?

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT