চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাব্বিরের ‘শেষ সুযোগ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৬ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

সাব্বির রহমানের অপকর্মে বেশ কয়েকবার বিব্রত হয়েছে বিসিবি। সদ্যগত বছরের শেষদিকে এসে রাজশাহীতে জাতীয় লিগের ম্যাচ চলার সময় কিশোর দর্শককে মারধর করে আবারও সমালোচনার জন্ম দেন জাতীয় দলের এ ‍ক্রিকেটার। ‘ব্যাড বয়’ টাইটেল পাওয়া সাব্বিরের লাগাম টেনে ধরতে জাতীয় দল থেকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করার চিন্তা-ভাবনাও করেছিল বিসিবির শৃঙ্খলা কমিটি!

শেষপর্যন্ত অবশ্য করা হয়নি। তবে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ, নগদ ২০ লাখ টাকা আর্থিক জরিমানা ও  আগামী ছয় মাস ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞার খড়গ নেমেছে সাব্বিরের উপর। এরপরও কোন অপকর্মে জড়ালে সবধরনের ক্রিকেট থেকেই নিষিদ্ধ করা হবে বলে হুশিয়ারিও দিয়েছেন শৃঙ্খলা কমিটির ভাইস চেয়ারম্যান শেখ সোহেল, ‘এরপরও যদি সাব্বির না শোধরায়, কিংবা আবার কোনও অপকর্ম করে, আমরা তাকে জাতীয় দল থেকেও নিষিদ্ধ করবো।’

বিসিবির শৃঙ্খলা কমিটির করা সুপারিশ কার্যকর হবে আগামী বোর্ড সভায়। সাব্বিরের শাস্তি প্রসঙ্গে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘সবগুলোই আছে। আমি বলছি প্রস্তাবনা কি এসেছে। তবে হ্যাঁ, প্রস্তাবনায় একটা জিনিস বলেছে যে, এবারই তাকে শেষ সুযোগ দেয়া হচ্ছে। টাকার অঙ্ক কিন্তু অনেক। তারপরও বলছে, এটা তার শেষ সুযোগ। তার মানে তারা অনির্দিষ্ট সময়ের জন্য সাসপেন্ড করার চিন্তাও করেছে।’

Banglabid

গত ২১ ডিসেম্বর মাঠে নামার সময় এক কিশোর দর্শক সাব্বিরকে উদ্দেশ্য করে ‘ম্যাও’ শব্দটি উচ্চারণ করেন। পরে মাঠের বাইরে গিয়ে সাইডস্ক্রিনের পেছনে নিয়ে ওই ছেলেকে মারধর করেন সাব্বির। শুধু দর্শক পেটানো নয়; খেলা শেষে শুনানির সময় ম্যাচ রেফারি ও আম্পায়ারদের সঙ্গেও অশোভন আচরণ করেন সাব্বির। সেটিও ম্যাচ রেফারির প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ম্যাচ রেফারির দেয়া প্রতিবেদন অনুযায়ী সাব্বির আচরণবিধির ‘লেভেল-৪’ ভেঙেছেন। যাতে আর অপরাধীর শুনানির প্রয়োজন পড়ে না। তারপরও সাব্বিরের বক্তব্য নিয়েছে বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাব্বির রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

আগস্ট ১৩, ২০২৬

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

আগস্ট ১৩, ২০২৬

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

আগস্ট ১৩, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

আগস্ট ১৩, ২০২৬

হাসানের চোখে সাফল্যের রহস্য কী

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT