চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাফল্যের ধারাবাহিকতায় আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৩’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ০৯, আগস্ট ২০২০
বিনোদন
A A
বাঁ থেকে অভিনেতা পলাশ ও নির্মাতা অমি

বাঁ থেকে অভিনেতা পলাশ ও নির্মাতা অমি

‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ১ ও ২ দিয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। আগের দুই সিজনের সাফল্যে ভেসে এবার ‘ব্যাচেলর পয়েন্ট’-এর তৃতীয় সিজন আনছেন তরুণ এ নির্মাতা।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে কাজল আরেফিন অমি বলেন, দর্শক এতটাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছে যে একপ্রকার চাপ অনুভব করছি। তাদের অপেক্ষা বাড়ালে হয়তো হিতে বিপরীত হতে পারে!

তাই স্বাস্থ্যবিধি মেনে ২০ আগস্টের পরে শুটিংয়ে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম। সেপ্টেম্বর থেকে টেলিভিশন ও ইউটিউবে প্রচারে আসবে বলে জানান অমি। এও জানান, মোশন রকের ব্যানারে নির্মিত হয়ে একটি বেসরকারি টিভিতে প্রচারের পরে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রতি পর্ব পাওয়া যাবে।

Banglabid

‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রথম সিজনের চেয়ে দ্বিতীয় সিজন দিয়ে বেশি সাড়া পেয়েছেন কাজল আরেফিন অমি। বললেন, প্রথম সিজনে ছিল গ্রাম থেকে ঢাকায় এসে একত্রিক হওয়ার ঘটনা। ‘সিজন ২’তে ছিল বিভিন্ন কর্মকাণ্ড এবং প্রত্যেকের চরিত্রের বিস্তৃতি। এজন্য দর্শক পছন্দ করেছে।

তবে নতুন সিজনের বাড়তি চমক প্রত্যেকের এ সময়ের অবস্থা ও তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে নানান সম্ভাবনা দেখানো। অমি বলেন, আগের চরিত্রগুলো ঠিকঠাক থাকলেও এবার নতুন কিছু বিষয় যোগ হবে। দেখা যাবে নতুন কয়েকজন শিল্পীকে। নাটকের বিষয় বস্তুতেও পরিবর্তন আসবে। আগের চেয়েও বেটার কিছু দেয়ার সর্বোচ্চ চেষ্টা থাকবে।

তিনি বলেন, আগের দুই সিজন করে প্রত্যেক শিল্পীর মধ্যে এমন সখ্যতা গড়ে উঠেছে, যেকোনো দৃশ্যে তারা প্রত্যেকেই সেরা থাকতে চায়। একবার দৃশ্য শুরু করলে তারা থামতে চায় না। সবাইকে ব্যালেন্স করে চরিত্রগুলো এগিয়ে নিয়ে যাওয়া বেশ কঠিন। আর যখন কোনো কনটেন্ট হিট হয়ে যায় তখনই মানসিক চাপ বাড়তে থাকে। এসব কিছু মাথায় রেখে দর্শকদের পছন্দ ও প্রত্যাশা প্রাধান্য দিয়ে ‘সিজন ৩’ তৈরি করছি।

Reneta

ব্যাচেলর পয়েন্ট প্রথম সিজন ৫৩ পর্বে এবং দ্বিতীয় সিজন ছিল ৫৭ পর্বে। তৃতীয় সিজন পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও করছেন অমি। এবার কত পর্ব থাকবে সেটি চূড়ান্ত নয়। তবে দর্শক হতাশ হওয়ার আগেই শেষ করে দেবেন বলে জানান অমি। তার ভাষ্য, আগের দুই সিজন শতভাগ সাফল্যে পেয়েছি। মানুষ এই সিরিয়াল কি পরিমাণে ভালোবাসে সেটা বলে বোঝাতে পারবো না। তাদের নিরাশ করলে আমার নিজেরই খারাপ লাগবে। চেষ্টা করবো ১০০ তে ১০০-ই এফোর্ড দেয়ার। বাকিটা আল্লাহ ভরসা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজল আরেফিন অমিকাবিলা পলাশধ্রুব টিভিব্যাচেলর পয়েন্টব্যাচেলর পয়েন্ট সিজন ৩লিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিধ্বস্ত বৈরুতে ক্ষোভের বিস্ফোরণ

পরবর্তী

৭৫ লাখ খরচ করে ভুয়া ফলোয়ার ও লাইক কিনেছেন র‍্যাপার বাদশা

পরবর্তী

৭৫ লাখ খরচ করে ভুয়া ফলোয়ার ও লাইক কিনেছেন র‍্যাপার বাদশা

করোনাভাইরাস

ভারতে করোনা হাসপাতালে আবার আগুন, মৃত ৭

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT