চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাদা এহরামই কাফনের কাপড়

নাসিমুল শুভ নাসিমুল শুভ
১২:৪৩ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

আরও বেশি সংখ্যক হাজিকে জায়গা দিতে নব নির্মিত স্থাপনার অংশ স্ট্রিট ২০৪। এ পথেই ক্যাম্প থেকে হাজিরা যাচ্ছিলেন ‘জামারাত’। জামারাত হলো শয়তানের প্রতি ধিক্কার জানানোর জায়গা। পড়নে এহরাম, মুখে আল্লাহু ধ্বনি এবং শয়তানকে নিক্ষেপের জন্য তাদের হাতে ছিলো ৭ টি কংকর ( পাথর)। ছোট ছোট শিশুও ছিলো তাদের সঙ্গে। ‘জামারাতের’ কাছাকাছি পৌঁছানোর পরই তারা মুখোমুখি হন নারকীয় ঘটনার। উল্টো দিক থেকে আসা জনস্রোতের তোড়ে শুরু হয় প্রচণ্ড হুড়োহুড়ি। ভিড়ের চাপে নিঃশ্বাস নিতে না পারা দিশেহারা মানুষগুলোর মধ্যে ভর করে মৃত্যুভয়।

কেউ কেউ প্রচণ্ড বেগের ধাক্কা সামলাতে না পেরে পড়ে যান এবং তখনই ঘটে হাজিদের পায়ের নিচে শতশত হাজির পদপৃষ্ট হয়ে মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা। তবে সেসময়েও আল্লাহ-আল্লাহ বলছিলেন অনেকে। আবার কাঁদছিলেন নিরুপায় মানুষগুলো, বিশেষ করে নারী-শিশুরা। একসময় থেমে যায় আল্লাহ ধ্বনি , কমে আসে কান্নার শব্দও। কেবল শোনা যেতে থাকে অজস্র আহতের গোঙানি।

‘একটু শ্বাস নেয়ার জন্য একজনকে মাড়িয়ে আরেকজন বাঁচার চেষ্টা করছিলেন’ নারকীয় সেই পরিস্থিতিতে হাজিদের অসহায়ত্ব এভাবেই বর্ণনা করেন আবদুল্লাহ লোতফি নামের এক মিশরীয় হাজি।

Banglabid

‘যতোদূর চোখ গেছে দেখেছি শুধু লাশ আর লাশ’ হাজিদের করুণ পরিণতি দেখা সেই বিভীষিকার কথা বলতে গিয়ে এ কথা বলেন বশির সা’দ আবদুল্লাহ নামের এক মুসল্লি।

এপর্যন্ত ৭১৭ জন হাজি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৪ বাংলাদেশী হাজির লাশ সনাক্ত করা হয়েছে।

তবে নিহতদের মধ্যে বেশির ভাগ হাজিই আফ্রিকার দেশগুলো থেকে আসা। তাদের মধ্যে অনেকেই নাইজেরিয়া, শাদ, নাইজার এর অধিবাসী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: হজহজ-পদদলিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিউ ইয়র্কে ঈদ উল আজহার জামাত অনুষ্ঠিত

পরবর্তী

হাজিদের হঠাৎ জড়ো হওয়াই দুর্ঘটনার কারণ

পরবর্তী

হাজিদের হঠাৎ জড়ো হওয়াই দুর্ঘটনার কারণ

লন্ডনে খালেদা জিয়ার ঈদের শুভেচ্ছা বিনিময়

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আগস্ট ১৯, ২০২৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকার শর্ত, ‘রূঢ়’ বললেন বীণা সিক্রি

আগস্ট ১৯, ২০২৬

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT