চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত দিনব্যাপী বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৪ অপরাহ্ণ ১৮, জুন ২০১৯
বিনোদন
A A

শিল্পকলায় সাত দিনব্যাপী প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ আন্তর্জাতিক নাট্যোৎসব’। নাট্যোৎসবের বিস্তারিত জানাতে মঙ্গলবার (১৮ জুন) শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সেখানে জানানো হয় চলতি মাসের ২০ জুন থেকে ২৬ জুন পর্যন্ত চলবে এই উৎসব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নাট্যজন রামেন্দু মজুমদার, চলচ্চিত্র পরিচালক নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুসহ আরও অনেকে।

সপ্তাহব্যাপী এই নাট্য উৎসবের মূল আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া সহযোগী আয়োজক হিসেবে আছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। নাট্য উৎসবে রাশিয়া, চীন, ফ্রান্স, ভারত, ভিয়েতনাম ও নেপাল থেকে ৬টি নাট্যদল অংশগ্রহণ করবে। এছাড়া বাংলাদেশ থেকে ধৃতি নর্তনালয় এবং অন্বেষা থিয়েটার অংশ নেবে এই উৎসবে।

Banglabid

উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২০ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল (এনডিসি)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, এমপি। উৎসবের উদ্বোধন ঘোষণা করবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, এই নাট্য উৎসবে কোনো টিকিট মূল্য রাখা হয়নি। কেবলমাত্র অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে নাটক উপভোগ করা যাবে। ফ্রি টিকিট পেতে www.internationaltheatrefestbd.com— এই ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে ২০ জুন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ২১ জুন থেকে ২৬ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় থাকবে নাটক। এছাড়া ২১ জুন বিকাল ৫টায় এবং ২২ জুন দুপুর ৩টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে ‘আন্তর্জাতিক, জাতীয় ও ব্রাত্যজনীন থিয়েটারের পারস্পরিক বিনিময়’ বিষয়ে আছে সেমিনার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীননাট্যোৎসবনাসির উদ্দীন ইউসুফ বাচ্চুফ্রান্সভারতভিয়েতনামরামেন্দু মজুমদাররাশিয়ালিড বিনোদনলিয়াকত আলী লাকীশিল্পকলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শ্যামলীর পেট্রোল পাম্পের আগুন নিয়ন্ত্রণে

পরবর্তী

সাত বছরেই সাফল্যের চূড়ায় আলিয়া

পরবর্তী

সাত বছরেই সাফল্যের চূড়ায় আলিয়া

করোনা

'সৎ অফিসারের সাহসী পদক্ষেপ' ও হাইকোর্টের মন্তব্য

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বাংলাদেশি শরণার্থীদের ৬ মাসে ভারতের নাগরিকত্ব, কী বললেন অমিত শাহ?

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

রোববার জশনে জুলুছ, ঢাকার যে পথগুলোতে হবে শোভাযাত্রা

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের সংকটে জ্বালানি বিল বেড়েছে ৪-৫ বিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী নিয়ে শায়খ সুদাইসের বার্তা

আগস্ট ২২, ২০২৬

সাফের আগে আরও ‘প্রস্তুতি ম্যাচের’ পরিকল্পনা বাংলাদেশের

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT