চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাত খুন মামলায় অধিকতর তদন্ত বিষয়ে আদেশ বুধবার

মাজহারুল হক মান্না মাজহারুল হক মান্না
৭:১৯ পূর্বাহ্ণ ০৬, ডিসেম্বর ২০১৫
অন্যান্য, আদালত
A A

নারায়ণগঞ্জে ৭ খুন মামলার অধিকতর তদন্তের জন্য করা আবেদনের উপর শুনানি শেষ হয়েছে আজ রোববার। আগামী ৯ ডিসেম্বর এই বিষয়ে আদেশ দিবে হাইকোর্ট।

৭ খুনের ঘটনায় অধিকতর তদন্ত চেয়ে নিহত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটির করা আবেদনের উপর তৃতীয় দিনের শুনানি হয় হাইকোর্ট বেঞ্চে। এ সময় বিউটি ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। কেনো অধিকতর তদন্ত প্রয়োজন তার পক্ষে যুক্তি দেন বাদীপক্ষের আইনজীবী।

বাদীপক্ষের আইনজীবী আব্দুল বাসেত মজুমদার বলেন, বাদী তার প্রাথমিক তথ্য বিবরণীতে যে কয়েকজনের নাম দিয়েছিল তাদেরকে চার্জশীটে আনা হয় নাই, সেটা একটি বেআইনী হয়েছে। দ্বিতীয়ত দুইটা এফআইআর হলেও তা একই ঘটনা নিয়ে। আর একই আসামীদের যেখানে নাম দেওয়া হয়েছে; সেখানে আলাদা আলাদা চার্জশীট দেওয়াটাও বেআইনী হয়েছে।

Banglabid

শুনানির এক পর্যায়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং বিচারপতি আমির হোসেনের বেঞ্চ সাক্ষীদের বক্তব্যে বাদীপক্ষের দেওয়া কয়েকজন আসামীর নাম না থাকা এবং ষড়যন্ত্র সম্পর্কে কিছু না বলার বিষয় উল্লেখ করেন।

বাদীপক্ষ নূর হোসেনসহ অন্য আসামীদের নিয়ে বক্তব্য দেওয়ার এক পর্যায়ে আদালত বলেন, সাক্ষীদের বক্তব্য পড়ে তাদের মনে হয়েছে কিছু সময়ের ব্যবধানে যে ব্যক্তি নিহত হতে পারতেন, বেঁচে আছেন বলেই তার বিচার হতে পারছে।

আব্দুল বাসেত মজুমদার আরো বলেন, অধিকতর তদন্ত যদি দেওয়া হয় তাহলে আমরা একটা সুযোগ পাব। যে নূর হোসেনকে তদন্তকারী অফিসার প্রশ্ন করতে পারে নাই, কারণ এই ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন নূর হোসেন। ন্যায় বিচারের খাতিরে সত্যিকারের আসামীদের বিচারের আনার জন্য এই সুযোগটা হাই কোর্টের দেওয়া উচিত।

Reneta

বাদীপক্ষের আবেদনের বিষয়ে বিরোধিতা না করলেও ডেপুটি এটর্নি জেনারেল বলেছেন, বিচার চলার সময়ও কারও নাম আসলে তাকেও অন্তর্ভূক্ত করার সুযোগ আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সাত খুন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গ্রিসে পাস হলো ‘সংযমী’ বাজেট

পরবর্তী

ব্যাট-বল রেখে ফ্যাক্টরিতে চিটাগং ভাইকিংস

পরবর্তী

ব্যাট-বল রেখে ফ্যাক্টরিতে চিটাগং ভাইকিংস

জয়ের জন্য রংপুরের প্রয়োজন ১৩৬ রান

সর্বশেষ

বিনা অভিযোগে আটক-কারাগারে মৃত্যু নিয়ে যা বলছে হিউম্যান রাইটস ওয়াচ

আগস্ট ২৪, ২০২৬

কত দামে বিক্রি হল ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ খ্যাত বল

আগস্ট ২৪, ২০২৬

রুবেলের তাণ্ডব, শামিমের ঝড়ে টানা তিন জয়ে টেবিলে শীর্ষে বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

ফিফা সভাপতিত্বের জন্য লড়াই না করে কাকে দেখতে চান উয়েফা প্রধান

আগস্ট ২৪, ২০২৬

যশোরে মাছের ঘেরে মাছ মারা যাওয়ার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT