চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-মিরাজদের জন্য এশিয়ান স্পিন কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৫ অপরাহ্ণ ৩১, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

ড্যানিয়েল ভেট্টরির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ায় জাতীয় দলের স্পিন কোচের পদ এখন ফাঁকা। নিউজিল্যান্ডের সাবেক বাঁহাতি স্পিনারের জায়গায় এশিয়ান কাউকে নিয়োগ দেয়ার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সংক্ষিপ্ত তালিকায় আছেন শ্রীলঙ্কা, ভারত ও পাকিস্তানের একজন করে কোচ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান সোমবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শিগগিরই কোচ নিয়োগ চূড়ান্ত হয়ে যাবে। জুলাইয়ে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরটি হতে পারে নতুন স্পিন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট।

ভেট্টরির অনুপস্থিতিতে কয়েকটি সিরিজে টাইগারদের স্পিন বিভাগ সামলেছেন স্থানীয় কোচ সোহেল ইসলাম। তাকে রাখার সুপারিশও নাকি করেছেন কয়েকজন খেলোয়াড়। সঙ্গে সম্ভাব্য স্পিন কোচের তালিকায় নাকি আছেন লঙ্কানদের সাবেক বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ।

Banglabid

‘স্পিন কোচ এশিয়া থেকে আসবে তিনজন। তার মধ্যে শ্রীলঙ্কান একজন, আরেকজন ভারতের, একজন পাকিস্তানের। আমরা চেষ্টা করছি কথা বলতে এবং হয়তবা কয়েকদিনে মধ্যে তারা পৌঁছাবে। সেক্ষেত্রে আমরা দুই-তিন দিনের মধ্যে সিনিয়র ক্রিকেটারদের পরামর্শটা নেই। ওদের কথাবার্তা আমরা নিই, কোচিং স্টাফ আছে, হেড কোচ আছে, তাদের সঙ্গে আলোচনা করি, আমরাও চিন্তা ভাবনা করি।’

আকরাম জানিয়েছেন, ব্যাটিং কোচ নিয়েও সিদ্ধান্ত নেবে বিসিবি। বর্তমানে ব্যাটিং কোচের দায়িত্বে আছেন জন লুইস।

বিসিবি সূত্রে জানা গেছে জাতীয় দলের সাবেক কোচ অস্ট্রেলিয়ান জেমি সিডন্স আছেন ব্যাটিং কোচের বিবেচনায়। কোচ ইস্যুতে বোর্ডের সব মহলে আলোচনা করে কোচ নিয়োগ চূড়ান্ত করবে বিসিবি, আকরাম বললেন এমনই।

Reneta

‘এর সাথে আমাদের ব্যাটিং কোচ এখনো জন লুইস আছে, ওর ব্যাপারটা অনেকে আগ্রহ দেখাচ্ছে আবার অনেকে আগ্রহ দেখাচ্ছে না। প্রথমে ওর সিদ্ধান্তটা আমরা নেব, ওকে আমরা রাখব কি রাখব না। যদি না রাখি, আমাদের দুই-তিনজন শর্ট লিস্টেড আছে। এরমধ্যে একজন আছেন যিনি আগেও বাংলাদেশের সঙ্গে কাজ করেছেন। এটা মনে হয় আরও তিন-চার দিন সময় লাগবে। এরমধ্যেই আমরা ফাইনাল করে ফেলবো।’

‘কোনকিছু এখনো নিশ্চিত হয়নি। পছন্দ অপছন্দের বিষয়টা খেলোয়াড়দের মধ্যে রয়ে গেছে। এখনও আমাদের কোনকিছু নিশ্চিত হয়নি। সত্যি কথা বলতে কী, স্পিন কোচের ব্যাপারে আমাদের সোহেলকেও অনেক খেলোয়াড় চাচ্ছে। তাই আমরা সবকিছু বিবেচনা করেই সিদ্ধান্ত নেব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকরামবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরাজিত তারকাদের থাকছে না নিরাপত্তা

পরবর্তী

কক্সবাজারে বন্ধ হয়ে গেছে করোনা টিকা কার্যক্রম

পরবর্তী
ভ্যাকসিন

কক্সবাজারে বন্ধ হয়ে গেছে করোনা টিকা কার্যক্রম

নতুন কর নয়, কর ফাঁকি ও অর্থ পাচার বন্ধের পরামর্শ সিপিডি’র

সর্বশেষ

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT