মিরপুরে হোম অব ক্রিকেট বাংলাদেশের দেওয়া ২৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাকিবের ঘূর্ণিতে দিশেহারা জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। বিশ্বসেরা এই অলরাউন্ডার একাই নিয়েছেন তিন উইকেট।
সফরকারী জিম্বাবুয়ে শুরু থেকেই দেখে শুনে খেলতে থাকে। সাকিবের প্রথম শিকার হন ওপেনার চিবাবা দলীয় ৪০ রানে। দ্বিতীয় শিকার আরভীন ও তৃতীয় শিকার উইলিয়ামস। টাইগারদের পক্ষে অপর উইকেট নেন আল আমিন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪ উইকেটে ৭২ রান।






