চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের সতীর্থ এখন টাইগার যুবাদের কোচ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৪:২৮ অপরাহ্ণ ২৩, মে ২০১৭
স্পোর্টস
A A
টাইগার যুবাদের নতুন কোচ ড্যামিয়েন রাইট

টাইগার যুবাদের নতুন কোচ ড্যামিয়েন রাইট

ইংলিশ কাউন্টির দল ওস্টারশায়ারে একসময় সাকিব আল হাসানের সতীর্থ ছিলেন। সাকিব এখনো খেলে যাচ্ছেন দুর্দান্ত প্রতাপে, আর ড্যামিয়েন রাইট ক্রিকেট ছেড়ে কোচিং পেশায়। অস্ট্রেলিয়ান এই কোচ বাংলাদেশের আগামীর সাকিব-মাশরাফিদের গড়েপিঠে নিতে এসেছেন। তাকে টাইগার যুব দলের দায়িত্ব দিয়েছে বিসিবি।

আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডে বসবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বাদশ আসর। তার প্রস্তুতির জন্য অস্ট্রেলিয়ান কোচ ড্যামিয়েনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার রাতে ঢাকা পৌঁছে মঙ্গলবার দুপুরে নতুন কর্মস্থল মিরপুরের একাডেমি ঘুরে দেখেছেন এই অজি। ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটার ও কোচিং স্টাফদের সঙ্গে পরিচিতি পর্ব সেরেছেন। বুধবার দেশে ফিরে যাবেন। ফিরবেন জুনের শেষ সপ্তাহে। ভারতে যুবাদের নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজের আগে।

২০১৬ সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত যুব বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল বাংলাদেশ। তখন দলের টেকনিক্যাল পরামর্শক ছিলেন স্টুয়ার্ট ল। এবারও যুবাদের দেখভালের দায়িত্বে আরেক অস্ট্রেলিয়ান। তবে এবার যুবাদের লড়তে হবে বিরুদ্ধ কন্ডিশনে।

Banglabid

কিউই কন্ডিশনে কতটা ভালো করা সম্ভব এমন প্রশ্নে আশার কথাই শোনালেন ৪১ বছর বয়সী ড্যামিয়েন ‘ভাল করলে চ্যাম্পিয়ন হওয়াও সম্ভব। কন্ডিশন একটা ব্যাপার, তবে অতটা ভয়েরও কিছু নেই। ছেলেদের সাথে পরিচিত হলাম। সবাইকে খুব পরিশ্রমী মনে হয়েছে। ওদের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমি খুশি।’

খেলোয়াড়ি জীবনে অলরাউন্ডার ছিলেন ড্যামিয়েন। ২০১১ সালে ওস্টারশায়ারের হয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ার শেষ করেছেন। নিউসাউথ ওয়েলসে জন্ম দেওয়া এই ক্রিকেটারের সঙ্গে ওই বছরই কাউন্টিতে খেলেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব। অবশ্য একসঙ্গে খেলা হয়নি, তবে একই ড্রেসিংরুম ভাগাভাগি করেছেন। অনুশীলনেও ছিলেন সঙ্গী। সাকিবের সেই সাবেক সতীর্থই এখন সাইফ-আফিফদের সামলাবেন।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ২০১১ সালেই মেলবোর্ন স্টার্সের বোলিং কোচের দায়িত্ব নেন ৪১ বছর বয়সী ড্যামিয়েন। এরপর ২০১২ সাল থেকে বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেনের প্রধান কোচের দায়িত্ব পালন করছেন। টাইগার যুবাদের দায়িত্ব নিয়ে জানালেন, ‘বিশ্বকাপের মঞ্চে কাজ করতে পারা একটি বড় সুযোগ। প্রস্তাব পেয়ে তাই না করিনি। তাছাড়া বাংলাদেশের ক্রিকেটে অনেক অস্ট্রেলিয়ান কোচ কাজ করেছেন। যেটি আমার জন্য স্বস্তির।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুব বিশ্বকাপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিডনি থেকে ফিরেই শুভ উড়াল দিলেন কলকাতায়

পরবর্তী

ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যানকে অব্যাহতি

পরবর্তী

ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যানকে অব্যাহতি

কানের গ্রান্দ পালায় বাংলাদেশের কামার আহমাদ সাইমন

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT