চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের বিকল্প খোঁজা ‘ঝামেলার উপর ঝামেলা’: হাথুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ব্যাটে-বলে সমান সক্ষমতা দেখিয়ে বাংলাদেশ ক্রিকেটের প্রাণ হয়ে উঠেছেন সাকিব আল হাসান। টেস্ট অধিনায়কত্ব ফিরে পাওয়ার পর এ অলরাউন্ডার প্রথম সিরিজেই খেলতে পারছেন না। সাকিবের না থাকা টাইগার দলের জন্য অপূরণীয় ক্ষতি। ব্যতিক্রম ভাবছেন না প্রতিপক্ষ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহেও।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার শুরু হতে যাওয়া টেস্টের জন্য সাকিবের জায়গায় নির্বাচকরা দলে টেনেছেন দুই স্পিনার ও এক স্পিন-অলরাউন্ডারকে। তাতে মোটেও অবাক হননি টাইগারদের সাবেক কোচ হাথুরু। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অকপটেই বললেন, সাকিবের উপযুক্ত বিকল্প হয় না বলেই নির্বাচকরা তিনজনকে আনতে বাধ্য হয়েছেন।

‘দুর্ভাগ্যজনক হল সাকিব এই টেস্টে নেই। এটা বাংলাদেশের জন্য অসুবিধার। তার বিকল্প খোঁজার ব্যাপারটি নির্বাচকদের জন্য ঝামেলার উপর ঝামেলা পোহানোর মত। আমার মনে হয় এজন্যই তারা বেশ কয়েকজন স্পিনারকে নিয়েছে দল শক্তিশালী করতে।’

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে সাড়ে তিন বছর কাজ করে গেছেন হাথুরু। ভাল-মন্দ সবই জানেন। সেটিতে শ্রীলঙ্কার জন্য বাড়তি সুবিধা আছে বলে মনে করেন না এ কোচ। জানিয়ে দিলেন, শূন্য থেকেই শুরু করতে হবে তার দলকে।

শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত করেছেন হাথুরুসিংহে। লঙ্কানরা জিতে নিয়েছে ত্রিদেশীয় সিরিজের শিরোপা। হাথুরুর যাত্রা এবার টেস্ট মিশনে। কেমন আশা করছেন হাথুরু, ‘আমরা চেষ্টা করব আমাদের শক্তির জায়গা ঠিক রাখার। শ্রীলঙ্কা অতীতে বাংলাদেশে খুব ভাল খেলেছে। চার বছর আগে সবশেষ টেস্ট খেলেছিল এখানে। সেই পারফরম্যান্স খুব ভাল ছিল। সেটাই আশাবাদী করছে আমাকে। বিশ্বাস যোগাচ্ছে পুরো দলকে।’

ট্যাগ: চণ্ডিকা হাথুরুসিংহেসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

 অপরাহ্ণ আলোয় একজন অপালা বসু

পরবর্তী

পুলিশের উপর হামলা করে বিএনপি কর্মীদের আসামী ছিনতাই

পরবর্তী
ফাইল ফটো

পুলিশের উপর হামলা করে বিএনপি কর্মীদের আসামী ছিনতাই

ব্রাভো ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের একজন খেলোয়াড়, গা dark কালো পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের সময় কথা বলে জাতীয় দলে  ব্রাত্য ব্রাভো

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে সাউথ কোরিয়া

আগস্ট ২৮, ২০২৬
ছবি: চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে আটক।

চাঁদপুরের পলাতক স্বর্ণ ব্যবসায়ীকে পটিয়া থেকে আটক

আগস্ট ২৮, ২০২৬
সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা

শ্রী চিন্ময়ের জন্মদিনে নিউইয়র্কে রেজওয়ানা চৌধুরী বন্যার সংগীত সন্ধ্যা

আগস্ট ২৮, ২০২৬

নিত্যপণ্যের দামে নাভিশ্বাস, ফর্দ ছোট হতে হতে শূন্যের পথে

আগস্ট ২৮, ২০২৬
ছবি: মৌলভীবাজারে আটক ‘ভারতীয় চোরাকারবারি’ (সংগৃহীত)।

মৌলভীবাজারে ‘ভারতীয় চোরাকারবারি’ আটক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT