চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকার জন্য বিপিএল ঘিরে ‘উদ্বেগ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি গ্লোবাল লিগের জন্য খেলোয়াড়দের চুক্তির খসড়া করছে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। তারা যে সময়ে (নভেম্বর-ডিসেম্বর) লিগ আয়োজন করবে, ওই সময় বাংলাদেশে বিপিএল। সঙ্গত কারণে বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে চিন্তায় পড়েছে বিপিএলের দলগুলো ।

সিএসএ বলেছে, তাদের লিগে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের অন্য কোনও টুর্নামেন্টে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না এবং চুক্তিগুলো বাধ্যতামূলক হবে। খবর ইএসপিএন ক্রিকইনফোর। যদি তাই হয়, তবে বেশি টাকা পেয়ে সাউথ আফ্রিকায় উড়াল দিতে পারেন গেইলের মতো ক্রিকেটাররা।

ক্রিস গেইল (রংপুর), ফখর জামান (কুমিল্লা), ক্যামেরন ডেলপোর্ট এবং শহীদ আফ্রিদি (ঢাকা), ড্যারেন স্যামি (রাজশাহী), কার্লোস ব্রেথওয়েট, জুনায়েদ খান এবং ডেভিড মালানসহ (খুলনা) বেশ কিছু নামি খেলোয়াড় সাউথ আফ্রিকার গ্লোবাল লিগে খসড়ায় আছেন। এদের মধ্যে কিছু খেলোয়াড় ইতিমধ্যে বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন।

Banglabid

অন্যরা বাংলাদেশে আসবেন কি না, সেটা জানা না গেলেও ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি রাজশাহীর হয়েই খেলতে রাজি বলে জানিয়েছে ক্রিকইনফো।

বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী ক্রিকইনফোকে বলেন, ‘বিপিএল ফ্র্যাঞ্চাইজিদের এই বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ রয়েছে। উভয় টুর্নামেন্ট প্রায় একই সময়ে নির্ধারিত হওয়া থেকেই আমরা জানতাম যে এই ধরনের একটি সমস্যা আসতে পারে। আমরা ক্রিকেট সাউথ আফ্রিকার সঙ্গে শীঘ্রই যোগাযোগ করব।’

ঢাকা ডায়নামাইটসের সিইও ওবায়েদ নিজাম বলছেন, ‘আফ্রিদি এবং ডেলপোর্ট আগেই তাদের সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং এর মধ্যে কোনও বিভ্রান্তি হতে পারে না।’

Reneta

ক্রিকইনফোকে তিনি বলেন, ‘আমরা উদ্বিগ্ন। কিন্তু আমাদের আইনি চুক্তি আছে। তারা (খেলোয়াড়) আমাদের বলেছেন, তাদের বিপিএলে খেলতে কোনও সমস্যা নেই। পাঁচ-ছয় মাস আগে আমরা খেলোয়াড়দের স্বাক্ষর করালাম। কিন্তু এখন কেন হঠাৎ এই প্রশ্ন আসে।’

সিএসএ প্রধান নির্বাহী হারুন লরাগত এক বিবৃতিতে টি–টুয়েন্টি গ্লোবাল লীগের খসড়ায় বিপিএলে স্বাক্ষর করা খেলোয়াড়দের নাম রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

লরাগতের দাবি, ‘আমরা সব খেলোয়াড়ের কাছ থেকে চুক্তি স্বাক্ষরের নিশ্চয়তা পেয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি গ্লোবাল লিগবিপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিষেধাজ্ঞা তুলে না নিলে এফডিসিতে আসব না: বাপ্পারাজ

পরবর্তী

‘সমঝোতার আশ্বাসে’ সানির অপেক্ষায় নাসরিনের পরিবার

পরবর্তী
অচেতন অবস্থায় নার্সের বিছানায় শুয়ে নাসরিনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সমঝোতার আশ্বাসে’ সানির অপেক্ষায় নাসরিনের পরিবার

দুই পেসার, দুই স্পিনার নিয়ে নামবে অস্ট্রেলিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬

প্রধানমন্ত্রীর পরিবার ও দুই কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি: ১ জন গ্রেপ্তার

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজে ৪৫ ট্যাংকারকে জরিমানার হুমকি ইরানের

আগস্ট ২৪, ২০২৬

ম্যাকাইয়ের পিচ নিয়ে অস্ট্রেলিয়াকে কাঠগড়ায় তুললেন ব্রড

আগস্ট ২৪, ২০২৬

‘টক্সিক’-এর সাথে বড়পর্দায় হাশমির নতুন ছবির টিজার

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT