চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই পেসার, দুই স্পিনার নিয়ে নামবে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৪ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A

দুইজন পেসার ও দুইজন স্পিনারকে একাদশে রেখে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। পেস আক্রমণে প্যাট কামিন্সকে নিয়ে নেতৃত্ব দেবেন জশ হ্যাজেলউড। আর স্পিন আক্রমণে নাথান লায়নের সঙ্গী অ্যাশটন অ্যাগার। জায়গা পাননি আলোচিত স্পিনার মিচেল সোয়েপসন। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এক বিবৃতির মাধ্যম প্রথম টেস্টের দল ঘোষণা করা হয়।

সাত মাস পর অজি দলের প্রথম একাদশে ফিরেছেন ব্যাটসম্যান উসমান খাজা।

অ্যাগার ও খাজা ভারত সফরে দুজনেই পানি টেনেছেন। বাংলাদেশ সফরে শন মার্শ ও স্টিভ ও’কিফির জায়গায় দলে নেওয়া হয় তাদের।

নাথান লায়নের সঙ্গে স্পিন আক্রমণে বাঁ-হাতি অফস্পিনার অ্যাগারই দায়িত্ব পালন করবেন। পিচ আর কম্বিনেশন ধরে রাখতে তিন পেসারের জায়গায় দুই স্পিনার খেলানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। অ্যাগার দেশে বসে খেলা প্রস্তুতি ম্যাচের শেষ দিন ৪ উইকেট নিয়েছিলেন।

পিটার হ্যান্ডসকম্বকে উইকেটের পেছনে বিবেচনা না করলেও বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে দলে নেয়া হয়েছে। অনেকদিন পর দলে ফেরা উসমান খাজাকেও আগেই একাদশে চেয়েছিলেন অজি অধিনায়ক। ভারত সফরে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করা ম্যাক্সওয়েলও একাদশে রয়েছেন।

বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়া প্রথম ১৩ সদস্যের দল ঘোষণা করে জুন মাসে। কয়েকদিন পর ১৪তম সদস্য হিসেবে মিচেল সোয়েপসনকে অন্তর্ভুক্ত করা হয়।

Reneta

রোববার সকালে ঢাকা শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে দুদলের প্রথম টেস্ট।

অস্ট্রেলিয়া দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, ম্যাথু রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, ম্যাথু ওয়েড, গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, অ্যাশটন অ্যাগার ও নাথান লায়ন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

‘যদিও ভূমিকাটা ভালো, কিন্তু পরিণতিটা ক্ষতিকর’

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

তামাক ব্যবহার কমাতে বাজেটে ৩ প্রস্তাব, রাজস্ব বাড়তে পারে ৮৫ হাজার কোটি

এপ্রিল ২০, ২০২৬

নাহিদের ৫ উইকেট, দারুণ জয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

এপ্রিল ২০, ২০২৬

ক্লিকবেট নয়, বিশ্বাসযোগ্যতাই শক্তি

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT