চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফের ডাবল সেঞ্চুরি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ডে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন সাইফ হাসান। ঢাকা বিভাগের ব্যাটসম্যান রংপুর বিভাগের বিপক্ষে মাইলফলক ছুঁয়েছেন শুক্রবার। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ২২০ রানে। আর ঢাকা ৮ উইকেটে ৫৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করে।

চলতি এনসিএলে প্রথম রাউন্ডে সেঞ্চুরির খাতা খুলেছিলেন ইমরুল কায়েস। খুলনা বিভাগের হয়ে করা সেই শতককে টেনে নিয়েছিলেন দ্বিশতকে।

চট্টগ্রামে লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে সংগ্রহের খাতায় ৫০০ পেরিয়ে গেছে ঢাকা। আগেরদিন সেঞ্চুরি তুলে ১২০ রানে রিটায়ার্ড হার্টে মাঠ ছাড়া সাইফ এদিন নেমে ব্যাট চালিয়েছেন আগেরদিনের ধারাবাহিকতাতেই। চা বিরতির পর তুলে নেন দ্বিশতক।

Banglabid

শেষ পর্যন্ত ২২০ রানে অপরাজিত থাকেন সাইফ। ৩২৯ বলে ১৯টি চার ও ৪টি ছয়ের মার এসেছে ২০ বছর বয়সী ডানহাতি ওপেনারের থেকে। ঢাকা ৮ উইকেটে ৫৫৬ রান তুলে ইনিংস ঘোষণা করে।

২০১৫ সালে প্রথম শ্রেণিতে অভিষেকের পর ক্যারিয়ারের ৩৫তম ম্যাচটি খেলতে নেমেছেন সাইফ। কদিন আগে শ্রীলঙ্কায় বাংলাদেশ এ-দলের ওয়ানডে সিরিজ জয়ের ম্যাচে খেলেছিলেন ১১৭ রানের ইনিংস, পরে অফস্পিনে নিয়েছিলেন ২ উইকেট। সেই ফর্মটাই টেনে আনলেন এনসিএলে।

যদিও প্রথম শ্রেণিতে এটি তার প্রথম ডাবল সেঞ্চুরি নয়। ২০৪ রানের আরেকটি ইনিংস আছে সাইফের নামের পাশে। প্রায় ৪২ গড়ে রান তোলা উদ্বোধনী ব্যাটসম্যান বৃহস্পতিবার সেঞ্চুরির পথেই প্রথম শ্রেণিতে দু-হাজার রানের মাইলফলকে ঢুকে পড়েছেন। যাতে ১০ ফিফটির সঙ্গে চার শতকের দুটিই ডাবল সেঞ্চুরি।

Reneta

ঢাকার ইনিংসের জবাব দিতে নেমে ২ উইকেটে ৭২ রান তুলে দিনশেষ করেছে রংপুর। ঢাকার চেয়ে এখনো ৪৮৫ রানে পিছিয়ে তারা। হাফসেঞ্চুরি (৫১) তুলে অপরাজিত আছেন ওপেনার লিটন দাস। ৮ রানে তার সঙ্গী নাঈম ইসলাম।

অন্য ম্যাচে ঢাকা মেট্টোপোলিসের প্রথম ইনিংসে করা ২৪৬ রানের জবাবে ৩১৯ রানে অলআউট হয় সিলেট ডিভিশন। সিলেটের হয়ে সমান ৭১টি করে রান করেন জাকির হাসান ও জাকের আলি। অধিনায়ক অলক কাপালি ৫৪ ও তৌফিক খান ৬১ রান করেন। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৯ রান তুলে দিনশেষ করেছে ঢাকা মেট্টোপোলিস।

মেট্টোপোলিসের হয়ে আবু হায়দার রনি নেন ৫ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনসিএল-২০১৯জাতীয় ক্রিকেট লিগলিড স্পোর্টসসাইফ হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

`সচেতন হলে সৈকতের পরিবেশ সুন্দর রাখা সম্ভব’

পরবর্তী

ইমরুলের সাত রানের আক্ষেপ

পরবর্তী

ইমরুলের সাত রানের আক্ষেপ

সরফরাজ বরখাস্ত, টেস্টে আজহার, টি-টুয়েন্টি অধিনায়ক বাবর

সর্বশেষ

ফেসবুক-ইনস্টাগ্রামে শিশুদের আসক্ত করার অভিযোগ নাকচ করল মেটা

আগস্ট ১৯, ২০২৬
ছবি:  নিহত মাসুম মিয়া (সংগৃহীত)।

লন্ডনে দুর্বৃত্তের গুলিতে ১ বাংলাদেশি নিহত

আগস্ট ১৯, ২০২৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশেষ আলোচনা সভা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মন্ত্রী, ডিসি, ইউএনও আসি ঘুরি গেল, তাও তো স্কুল ঘর রক্ষা হলো না।’

আগস্ট ১৯, ২০২৬

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ, নেপথ্যে কী?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT