চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাংবাদিকতা ও পুলিশের চাকরি দুটিই ঝুঁকিপূর্ণ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৯
বাংলাদেশ
A A

সাংবাদিকতা ও পুলিশের চাকরি দুটিই ঝুঁকিপূর্ণ পেশা মন্তব্য করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঝুঁকি মাথায় নিয়েই এই পেশার মানুষেরা কাজ করেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সাংবাদিক আব্দুস সালাম মিলনায়তনে ক্রাইম রিপোর্টার্স এসোশিয়েশনের (ক্র্যাব) গ্রুপ জীবন বীমার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন হিসেবে কাজ করেন।  সাহসের সঙ্গে তারা সমাজের অন্যায়, অনিয়ম তুলে ধরেন। সাংবাদিক ও পুলিশের কাজের ধরণ এক। আমাদের কোন কর্মঘন্টা নেই। চকবাজারে আগুন, এফআর টাওয়ারে আগুন, কোটা আন্দোলনসহ অন্য যেকোন আন্দোলনে পুলিশ, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের লোকদের পাওয়া যায়। এমন কাজ করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় আমাদের অনেক সদস্য মারাও যায়। কিছুদিন আগে যাত্রাবাড়ীতে আমাদের এক ট্রাফিক সদস্য কর্তব্যরত অবস্থায় মারা যায়।এই দুই পেশার লোক জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে। কিন্তু দায়িত্ব পালনকালে তাদের কেউ মারা গেলে পরিবারের জন্য তেমন কোন সহায়তা পায় না বিধায় সাংবাদিকতা পেশায় জীবন বীমা অত্যন্ত যুগোপযোগী উদ্যোগ।

Banglabid

তিনি আরও যোগ করেন, আমাদের কর্মকান্ডে সাংবাদিকরা অনেক সহায়তা করে। সাংবাদিকরা সহযোগিতা করেছে বলেই সবাই এখন হেলমেট পরে ও উল্টোপথে গাড়ি চলে না।

সান লাইফ ইনসিওরেন্সের ব্যবস্থাপনা পরিচালক শাহাদত হোসেন সোহাগ বলেন, আজ থেকে ২৭২ জন সদস্যকে নিয়ে এই গ্রুপ বীমা কার্যকর হলো । এই চুক্তির মাধ্যমে ২৬টি রোগের চিকিৎসার জন্য এই তহবিল হতে সাহায্য করা হবে। যদি কেউ দুর্ঘটনায় মারা যায় সেক্ষেত্রে তার পরিবারকে ৪ লক্ষ টাকা প্রদান করা হবে। এছাড়াও যদি স্বাভাবিকভাবে কেউ মারা যায় সেক্ষেত্রে তার পরিবারকে ২ লক্ষ টাকা প্রদান করা হবে।

সমাপনী বক্তব্যে ক্র্যাবের সভাপতি আবুল খায়ের বলেন, পুলিশ আর সাংবাদিকের মাঝে কোন পার্থক্য নাই। আমরা যখন সাংবাদিকতায় আসি তখনি জানি যে কি কি করা যায় আর কি কি করা যায় না। আজকের এই গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষরিত হলো ক্র্যাবের সদস্যদের কল্যাণের জন্য।

Reneta

ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও সানলাইফ ইনসিওরেন্স কোম্পানির কর্মকর্তা শাহাদাত হোসেন সোহাগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্র্যাবের সাবেক সভাপতি মধুসূদন মন্ডল, ক্র্যাব সহ-সভাপতি মিজান মালিক, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল, গাফফার মাহমুদ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্র্যাব সাধারণ সম্পাদক দীপু সারোয়ার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্র্যাবডিএমপি কমিশনার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পশুর হাটে জাল নোট শনাক্ত করবে যেসব ব্যাংক

পরবর্তী

এবারের জন্মদিনটি একটু একাই কাটলো: ববিতা

পরবর্তী

এবারের জন্মদিনটি একটু একাই কাটলো: ববিতা

করোনা

ধাক্কাধাক্কি করলে মশা মারবে কে: হাইকোর্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি

আগস্ট ১৯, ২০২৬
ছবি: হবিগঞ্জের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস (জেমি)।

উচ্চ শিক্ষার স্বপ্নপূরণে ৭৪ লাখ টাকা বৃত্তি পেলেন হবিগঞ্জের জান্নাতুল

আগস্ট ১৯, ২০২৬

লন্ডন চলচ্চিত্র উৎসবের মূলপর্বেও প্রথমবার বাংলাদেশের সিনেমা

আগস্ট ১৯, ২০২৬
ইমরান খান ও তার স্ত্রী দুর্নীতির মামলায় জেল খাটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৯ মাস পর স্ত্রী ও বোনের সঙ্গে দেখা ইমরান খানের

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

স্যুটকেসে কিশোরীর মরদেহ, শ্বাসরোধে হত্যার প্রমাণ

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT