চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাঁতরে নদী পার হয়ে দেখলেন কৃষকের ঈদ আনন্দের শুটিং

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
৮:১০ অপরাহ্ণ ২৩, জুলাই ২০১৭
বিনোদন
A A
শাইখ সিরাজ

কৃষকের ঈদ আনন্দ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বালিশ খেলা। পরিচালনা করছেন শাইখ সিরাজ।

উন্নয়ন সাংবাদিক, কৃষি ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। তার পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ঈদ অনুষ্ঠান ‘কৃষকের ঈদ আনন্দ’ প্রতি বছর ঈদ আনন্দে বাড়তি মাত্রা যোগ করে। অনুষ্ঠানটি ধারণের জন্য শাইখ সিরাজ দলবল নিয়ে ছুটে বেড়ান গ্রামবাংলার প্রত্যন্ত সব অঞ্চলে। পদ্মা, যমুনার চর তো বটেই, কৃষকের ঈদ আনন্দ ধারণের জন্য তিনি ছুটে গেছেন হাজারো মাইল দূরের দেশ উগান্ডায়।

আগামী ঈদুল আজহার জন্য ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানের শুটিং উপলক্ষে ঈদের আগেই ঈদ নেমেছিল কংশ নদীর পাড়ে। অনুষ্ঠানের শুটিং ঘিরে ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের ঔটি গ্রামে কংশ নদীর পাড়ে বিস্তীর্ণ মাঠে জমজমাট আনন্দ মেলা বসেছিল গত ১৮ জুলাই মঙ্গলবার।

এবার আয়োজনের জন্য ময়মনসিংহ বেছে নেওয়ার কারণ হিসেবে শাইখ সিরাজ বলেন, ‘পুরাতন ব্রক্ষ্মপুত্রের তীরবর্তী ময়মনসিংহের মানুষের অর্থনীতির মূল ভিত্তি কৃষি। প্রাচীনকাল থেকেই খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এই অঞ্চল। ধান, পাট, সরিষা, বেগুনের পাশাপাশি মাছ চাষেও বিপ্লব এনেছে এখানকার কৃষক। এই জেলার কলসিন্দুরের মেয়েরা সাহস আর দৃঢ় মনোবল দিয়ে বাংলাদেশকে নিয়ে গেছে বিশ্ব প্রাঙ্গণে। এছাড়া এই ময়মনসিংহেই রয়েছে ময়মনসিংহ গীতিকার অমর কীর্তি। কবি চন্দ্রাবতীর জন্মস্থানও এখানে। প্রতি বছর কৃষকের ঈদ আনন্দের একটি নির্দিষ্ট থিম থাকে। এবার কৃষি ঐতিহ্যের আরেক কীর্তিময়ী নারী জ্যোতিষী খনাকে থিম করা হয়েছে। সব দিক থেকে ময়মনসিংহকেই এবার আয়োজনের উপযোগী মনে হয়েছে।’

শাকুয়াই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব নাজিমুদ্দিন আহমদ বলেন, ‘আমাদের অনেক প্রিয় একটি অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দ। প্রতি ঈদে পরিবারের সাথে অনুষ্ঠানটা টিভিতে দেখি। শাইখ সিরাজের কৃষকদের সঙ্গে মিশে যাওয়া দেখি আর ভাবি এই মানুষটা কত ভালো কাজ করছেন। এবার তিনি আমাদের এলাকায় এসেছেন। এই আনন্দ বলে বোঝানোর মতো না। শাইখ সিরাজ এই এলাকার মানুষের কাছে কতটা জনপ্রিয়, তার প্রমাণ তীব্র রোদ ও গরম উপেক্ষা করে ১৫ হাজারের বেশি মানুষের জমায়েত হয়েছেন। আজ আমাদের হালুয়াঘাট ধন্য। এলাকাবাসীর পক্ষ থেকে শাইখ সিরাজ সাহেবকে অসংখ্য ধন্যবাদ।’

কলাগাছ দিয়ে কংশ নদী পার হচ্ছে এক কিশোর। অনেকে সাঁতরে নদী পার হয়ে শুটিং দেখতে আসে

শুটিং দেখতে আসা ঔটি গ্রামের আব্দুল খালেক বলেন, ‘আমাদের বাড়ি কংশ নদীর দক্ষিণ পাড়ে। শুটিং হচ্ছে উত্তর পাড়ে। নদী পারাপারের জন্য নৌকা নেই। তাই আমরা গামছা দিয়ে মোবাইল ফোন মাথায় বেঁধে সাঁতরে নদী পাড় হয়েছি। এত কাছে আমাদের প্রিয় অনুষ্ঠান কৃষকের ঈদ আনন্দের শুটিং হচ্ছে আর আমরা তা দেখব না, তা কি হয়? শাইখ সিরাজ স্যারকে দেখে খুবই ভাল লাগছে।’

‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি ঈদুল আজহার পরদিন বিকেল সাড়ে চারটায় চ্যানেল আইতে প্রচারিত হবে।

ছবি: তানভীর আশিক

ট্যাগ: কৃষকের ঈদ আনন্দশাইখ সিরাজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশ ছাত্রলীগের নামে হরেকরকম ফেসবুক পেজ

পরবর্তী

‘সাধ্যমতো’ লড়াইয়ের প্রতিশ্রুতি মাশরাফীর

পরবর্তী
বিপিএলের গত দুই আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলেন মাশরাফী

‘সাধ্যমতো’ লড়াইয়ের প্রতিশ্রুতি মাশরাফীর

উচ্চ মাধ্যমিকে হঠাৎ ফল বিপর্যয়ের কারণ কী?

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT