চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সশস্ত্র বাহিনী-সামরিক বাহিনী সেনাবাহিনী-দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সরকার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের সার্বভৌমত্ব, সম্পদ ও সুরক্ষায় সশস্ত্র বাহিনী কাজ করছে। তাই দেশের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে সরকার।

রোববার সকালে মিরপুর সেনানিবাসে কমান্ড্যান্ট, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ কোর্সের সমাপনী এবং গ্র্যাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সাবভৌমত্ব সম্পদ ও সুরক্ষায় সামরিক বাহিনী কাজ করছে। বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশ্বে সম্মান ও দেশের মানুষের আস্থা অর্জন করেছে।

তাই বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে সশস্ত্র বাহিনীর উন্নয়নে কাজ করছে সরকার।

তিনি বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী এখন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রাখছে। কাজেই তাদেরকে আমি সম্পূর্ণ আধুনিকভাবে গড়ে তুলতে চাই। যে কোনো দেশের সঙ্গে যেন তারা তাল মিলিয়ে চলতে পারে, যে কোনো দেশের অবস্থা যেন মোকাবেলা করতে পারে।’

‘আমাদের সেনাবাহিনী যেখানেই কাজ করছে সেখানেই তারা সুনাম অর্জন করছে। তাদের সবচেয়ে বড় বিষয় হলো, শুধু একজন সামরিক অফিসার হিসেবে না, তারা মানবিক গুণাবলীর মাধ্যমে স্থানীয় জনগণের হৃদয়ে স্থান করে নিচ্ছেন। সেজন্য সশস্ত্র বাহিনীকে আমি আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই,’ বলেন তিনি।

দক্ষতার সঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ আরও বাড়াতে হবে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, আগামী দিনে সন্ত্রাসবাদের সম্ভাব্য ঝুঁকি প্রতিরোধের কথা মাথায় রেখেই কাজ করছে সরকার৷ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণে ডিজিটাল পদ্ধতি কাজে লাগাতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে ২৩৫ জন কোর্স সম্পন্নকারী গ্র্যাজুয়েটের হাতে সনদ তুলে দেন তিনি।

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশ সেনাবাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাইড বই কারা বের করে?

পরবর্তী

চার উইকেট সাফল্যের সকাল

পরবর্তী

চার উইকেট সাফল্যের সকাল

এই ১১ নিয়ে বিশ্বকাপ জিততে নেমেছে বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT