চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্ভাবনা উজ্জ্বল থাকল জাপান-সেনেগাল দুদলেরই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৪ অপরাহ্ণ ২৪, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

কলম্বিয়া ও পোল্যান্ডের মতো বাঘা দুই দলকে নিজ নিজ ম্যাচে হারিয়ে পূর্ণ পয়েন্ট ঘরে তুলেছিল তারা। জাপান ও সেনেগালের জন্য রোববারের ম্যাচটা ছিল এগিয়ে যাওয়ার। মাঠে লড়াইয়ের ফলাফলে অবশ্য একে অপরকে ছাড়িয়ে যেতে পারেনি তারা। তাতে দ্বিতীয় রাউন্ডের সম্ভাবনা উজ্জ্বল থাকল দুদলেরই।

একাটেরিনবার্গে রোববার বিশ্বকাপের উত্তেজনাকর এক ম্যাচ উপহার দিয়ে ২-২ গোলে ড্র মেনেছে জাপান ও সেনেগাল। পরের রাউন্ডের পথ পরিষ্কার করতে তাতে গ্রুপপর্বের শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষায় থাকতে দল দুটিকে।

গ্রুপ ‘এইচ’ থেকে সমান ৪ পয়েন্ট করে অর্জন জাপান ও সেনেগালের। প্রথম ম্যাচে হারা কলম্বিয়া ও পোল্যান্ড রাত ১২টায় মুখোমুখি হবে। এই ম্যাচের ফলের উপর অনেকটাই নির্ভর করবে শীর্ষে থাকা দুই দলের হিসাব। ২৮ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে জাপান পোল্যান্ডের ও সেনেগাল কলম্বিয়ার মুখোমুখি হবে।

Banglabid

কলম্বিয়াকে হারিয়ে সেনেগালের বিপক্ষে ফুরফুরে মেজাজেই নেমেছিল সূর্যোদয়ের দেশ জাপান। ম্যাচের মাত্র ১১ মিনিটে সেই মেজাজ উধাও! দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ খেলতে আসা সেনেগালও সামুরাইদের মনে করিয়ে দিয়েছে পোল্যান্ডের মতো দলকে প্রথম ম্যাচে হারিয়ে এসেছে তারা।

ডান-প্রান্ত দিয়ে ক্রস করেছিলেন মুসা ওয়াগুয়ে। জাপানি ডিফেন্ডারের ব্যর্থতায় বল গিয়ে পরে ইউসুফ সাবালির পায়ে। ইউসুফ শট নিয়েছিলেন, জাপানী গোলরক্ষক ইজি কাওয়াসিমা সেই বলে ফিস্ট করলেও ফিরতি শটে ভলি করে সেনেগালিজদের এগিয়ে নেন সাদিও মানে।

লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সেনেগাল। ৩৪ মিনিটে ইয়োতো নাগাতোমোর বানিয়ে দেয়া বলে তাকাশি ইনুইয়ের কোনাকুনি শট দর্শনীয় ভঙ্গিতে জালে জড়ালে প্রথমার্ধেই খেলায় ফেরে সমতা।

Reneta

ম্যাচের ৬০ মিনিট থেকে ৬৫ মিনিট। এই পাঁচমিনিটের মধ্যে দুবার গোলের সুযোগ হাতছাড়া করে জাপান। প্রথমবার ইউইয়া ওসাকোর সঙ্গে বিদ্রোহ করে তার পা। পাঁচ মিনিট বাদে তাকাশি ইনুইয়ের শট ফিরিয়ে দেয় গোল পোস্ট।

জাপানের ভুলটা করেনি সেনেগাল। ৭১ মিনিটে নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ার ফল দ্বিতীয় গোল দিয়েই তুলেছে দলটি। সাদিও মানে চিপ করেন ইউসুফ সাবালিকে। দারুণ ড্রিবলিংয়ে সাবালি বল বাড়িয়ে দিয়েছিলেন নিয়াংয়ের দিকে। নিয়াং বল ধরে রাখেননি। তার চিপ থেকে গোলার মতো শটে বল জালে জড়িয়ে দিতে দেরি করেননি মুসা ওয়াগুয়ে।

সেই গোলটাই যেন তাতিয়ে দিল জাপানিদের। সেনেগাল রক্ষণকে চেপে ধরে সাত মিনিট বাদেই ওসাকোর ক্রস থেকে শট করে দ্বিতীয়বার ব্লু সামুরাইদের সমতায় ফেরান বদলি কেইসুকে হোন্ডা। ওই গোলেই নিশ্চিত হয়ে যায় খালি হাতে ফিরছে না কোনো দলই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুখ খুললেন প্রিয়াঙ্কার মা, বিয়ে কি তবে পাকা?

পরবর্তী

বাটলারের মহাকাব্যিক সেঞ্চুরিতে ইংল্যান্ডের ইতিহাস

পরবর্তী

বাটলারের মহাকাব্যিক সেঞ্চুরিতে ইংল্যান্ডের ইতিহাস

‘আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রেলস্টেশনে প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT