চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুখ খুললেন প্রিয়াঙ্কার মা, বিয়ে কি তবে পাকা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৩ অপরাহ্ণ ২৪, জুন ২০১৮
বিনোদন
A A

সময় আর বেশি নেই, এবার দেশে ফিরতে হবে নিক জোনাসকে। প্রিয়াঙ্কা চোপড়ার আতিথেয়তার দিনও প্রায় শেষ। কিন্তু তাঁদের সম্পর্ক কি থাকবে অবিচ্ছেদ্য?

হোক না তা ‘নির্ভেজাল বন্ধুত্ব’ , তবু ‘সম্পর্ক’ তো। আর সেদিন ডিনার ডেটের শেষে যখন তাঁরা হাত ধরাধরি করে ফিরলেন, তখন তো ‘বন্ধুত্ব’ নিয়ে আর দোটানায় থাকার কোনও মানেই হয় না। তবে কি বিয়েটা এবার তাড়াতাড়ি সেরে ফেলবেন প্রিয়াঙ্কা?

প্রিয়াঙ্কার মা কিন্তু এখনই এসব কথা বলতে নারাজ। বলতে, নাকি ফাঁস করতে? তা নিয়ে অবশ্য দ্বন্দ্ব রয়েছে। দিন দুই আগে নিকের সঙ্গে যখন ডিনারে গিয়েছিলেন প্রিয়াঙ্কা, সেখানে মা মধু চোপড়াও উপস্থিত ছিলেন তখন। ডিনার থেকে ফেরার সময় ক্যামেরা ঘিরে ধরে দু’জনকে। তখনই দেখা যায় প্রিয়াঙ্কাকে আগলে রাখছেন নিক। এমনকি প্রিয়াঙ্কার কোমরে হাত দিয়ে তাকে আড়াল করতেও দেখা গিয়েছে নিককে। ওই ভিড়ের মধ্যে নিক ও প্রিয়াঙ্কাকে একবার হাতও ধরতে যেন দেখা গিয়েছিল।

মধু চোপড়াও যেহেতু সেখানে উপস্থিত ছিলেন, খুব স্বাভাবিকভাবেই এরপর তাঁকে জিজ্ঞাসা করা হয় প্রিয়াঙ্কা-নিকের প্রসঙ্গে। কিন্তু তিনি সবটা বলেননি। তিনি শুধু বলেছেন, “আমরা শুধু ডিনারে গিয়েছিলাম। নিক সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু আমাদের গ্রুপ ছিল অনেক বড়। ওখানে প্রায় ১০ জন ছিলেন। আমি নিককে ভালভাবে চেনার সুযোগই পাইনি।”

আর মেয়ের সো-কলড বয়ফ্রেন্ড সম্পর্কে তার কী মত, এ প্রসঙ্গে মধু চোপড়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমি তো ওর সঙ্গে প্রথমবার দেখা করলাম। মতামত জানানোর ক্ষেত্রে এটি খুব বেশি তাড়াতাড়ি হয়ে যাবে।”

এই মাসের প্রথম দিকে নিউ জার্সির অ্যাটলান্টিস সিটিতে এক আত্মীয়ের বিয়েতে গিয়েছিলেন নিক। সেখানে নিকের সঙ্গে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে সমগ্র জোনাস পরিবারের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা। তাঁদের মধ্যে কথাও হয়। নিকের দাদা কেভিন জোনাস প্রিয়াঙ্কাকে “অসাধারণ” বলে মন্তব্য করেছেন। শোনা গিয়েছে, নিক নাকি প্রিয়াঙ্কার সঙ্গে একটি ছবি করার ইচ্ছা প্রকাশ করেছেন। এত কিছু পর তো হলিউড ও বলিউডে তাদের প্রেমের গুঞ্জন উঠবেই, সেটাই তো স্বাভাবিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রিয়াঙ্কা চোপড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দাম কমাতে বড় পদক্ষেপ, আগস্ট থেকে বেশি তেল তুলবে ওপেক প্লাস

জুলাই ৬, ২০২৬

স্ত্রীকে হত্যা করে উঠানে মাটিচাপা, জিডি করতে যেয়ে গ্রেপ্তার স্বামী

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিকে শিক্ষার্থী সংকট, ভবিষ্যৎ মানবসম্পদ গঠনে শঙ্কা

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দগ্ধ রাকিবের চিকিৎসায় আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশনের সহায়তা

জুলাই ৬, ২০২৬

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT