চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সম্পর্কের জটিল রসায়নের গল্পে ‘মেন্টাল প্যান্ডামিক’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১২ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২০
বিনোদন
A A

প্রায় এক বছর ধরে বিশ্বব্যাপী চলছে মহামারী করোনার প্রকোপ। এর ফলে প্রকৃতির পাশাপাশি নারী-পুরুষের সম্পর্কেও একটা পরিবর্তন ঘটে গেছে। এমন একটি মনস্তাত্বিক পটভূমির গল্প নিয়ে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেন্টাল প্যান্ডামিক’।

‘মেন্টাল প্যান্ডামিক’ গল্পে মূলত তুলে ধরা হয়েছে যাদু বাস্তবতা, যা কিনা ছকবাঁধা জীবনের একটু অন্যরকম গল্প, পরম যাদু। নারী পুরুষের সম্পর্কের জটিল রসায়ন, কল্পনা আর বাস্তবের সংঘর্ষসহ নানা চমক নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।

মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ ও আনন্দ খালেদের রচনায় এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন দোলন দে ও আনন্দ খালেদ। প্রযোজনা করেছে টিম ইউটিউবার বিডি। মৌলিক গল্পে নির্মিত স্বল্পদৈর্ঘ্য প্রযোজনাটি মুক্তি পেলো গেল ২৬ নভেম্বর। টিম ইউটিউবার বিডি সংগঠনের নিজস্ব ইউটিউব চ্যানেল নিউয়েরা ফিকশনে পাওয়া যাচ্ছে।

‘মেন্টাল প্যান্ডামিক’ নিয়ে মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ বলেন, এটি মূলত হিউম্যান সাইকোলজি নিয়ে তৈরি। প্রতিটি মানুষের একটা মোহ থাকে, একটা জগতের প্রতি হাতছানি থাকে, একটা স্বপ্নের আকাঙ্ক্ষা থাকে। অনেক সময় সেগুলোর দিকে এগোতে এগোতে গিয়ে পতনও হয়ে যায়। তখন মানুষ বুঝতে পারে, একটা মানুষের ভেতর অনেকগুলো মানুষ থাকে, অনেকগুলো পৃথিবী থাকে। ‘মেন্টাল প্যান্ডামিক’ মূলত সেই বিষয়গুলো নিয়েই তৈরি।

অভিনেতা আনন্দ খালেদ বলেন, ‘মেন্টাল প্যান্ডামিক’ একটি অন্য ধরনের গল্প। যে গল্প প্রতিটি মানুষের ভেতরেই কোন না কোনভাবে সুপ্ত রয়েছে। কিন্তু সেটা প্রকাশ করা হয়ে ওঠে না সবসময়। এখানে সেটিই তুলে ধরা হয়েছে। মেন্টাল প্যান্ডামিকে দর্শকেরা অন্য রকম একটি ভাবনার খোরাক পাবেন।

ট্যাগ: মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপরসায়নলিড বিনোদনশর্টফিল্ম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার ‘শতরঞ্জ কে খিলাড়ি’ নামে হচ্ছে কমেডি সিনেমা

পরবর্তী

রাঙ্গুনিয়ায় ‘এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়াম’র উদ্বোধন

পরবর্তী

রাঙ্গুনিয়ায় ‘এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়াম’র উদ্বোধন

চীনা গবেষকদের দাবি বাংলাদেশ বা ভারতে করোনার উৎপত্তি!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT