চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচনায় মেসির ঢাল হচ্ছেন তার মা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৬ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

পুরো আর্জেন্টিনার প্রত্যাশা ম্যারাডোনা উত্তরযুগে লিওনেল মেসি একাই বিশ্বকাপ এনে দেবেন দেশকে! তাই তো প্রত্যাশার চাপটাও বেশি। আর্জেন্টিনার ৪০ মিলিয়ন তো রয়েছেই সেই সঙ্গে যুক্ত হয়েছে সারা বিশ্বের অগণিত আর্জেন্টাইন ভক্ত-সমর্থক। এতসব চাপ সামলে মেসি পুরোপুরি ভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না, এমনটাই অভিযোগ তার মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনির।

বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হারের পর আবারও শুরু হয়েছে সমালোচনা। চরম এ হতাশার মুহূর্তে মেসির পাশে দাঁড়িয়ে সেলিয়া সমালোচকদের একহাত নিয়েছেন।

বলেছেন, ‘শুধু মেসিই নয় আমরা সকলেই সমালোচনার শিকার। দলের প্রতি মেসি দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। কিন্তু এটা মোটেও কাম্য নয়। প্রত্যেকে খেয়াল করলে দেখবেন, সে কষ্ট পাচ্ছে এবং একটা পর্যায়ে কেঁদেও দিয়েছে। সমালোচনা তাকে এবং সেই সঙ্গে আমাদের হৃদয়ে আঘাত করছে।’

Banglabid

ক্রোয়েটদের উৎসবের রাতে এমন তথ্য জানিয়েছে রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক ইন্টারন্যাশনাল।

মেসি যতটা না আর্জেন্টিনার তার চেয়ে বেশি বার্সেলোনার। এমন অভিযোগ বেশ পুরনো। পারফরম্যান্সে সব সমালোচনা পেছনে ফেলে এসেছে আগেই। আাকাশী-নীল জার্সিতে সর্বোচ্চ গোলের মালিকও এখন তিনিই। এমনকি আজ যে আর্জেন্টিনা বিশ্বকাপ খেলছে তাও বাছাই পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে মেসির হ্যাটট্রিকের ওপর ভর করেই।

তারপরও ছাড়ছে না সমালোচনা। কেননা, ৩২ বছরের শিরোপা খরা কাটাতে আলবিসেলেস্তেদের আশার তরী যে শেষ পর্যন্ত গিয়ে ভিড়ে মেসির কাঁধেই।

Reneta

কিন্তু এতো প্রত্যাশার চাপ একা মেসি কি বইতে পারছেন? এর জবাব অনেকটাই মিলেছে গ্রুপ পর্বে আইসল্যান্ড ও ক্রোয়েশিয়ার ম্যাচে। নিষ্প্রভ মেসিতে সাদামাটা আর্জেন্টিনা। আর ফল: আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলের সমতা থাকলেও ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলের হার।

এখানেই শেষ নয় তৈরি হয়েছে ১৯৫৮’র পর প্রথমবারের মতো গ্রুপ পর্বে বাদ পড়ার আশঙ্কা।

এতসবের পর সমালোচকেরা বসে থাকবে এমনটা ভাবা বোকামি। এদের সঙ্গে যুক্ত দেশটির সংবাদ মাধ্যমও। ক্রোয়েটদের কাছে ধরাশায়ী হওয়ার পর মেসিকে মুণ্ডপাত করতে ছাড়ছে না তারাও। এমন পরিস্থিতিতে যার সমর্থ খুব বেশি প্রয়োজন, সেই মাকে ঠিকই পাশে পাচ্ছেন মেসি।

এখন দেখার অপেক্ষা আবারও একবার মেসি ম্যাজিকে শেষ রক্ষা হয় কিনা আর্জেন্টিনার। জবাব মেলে কিনা সকল সমালোচনার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘মূর্খ’ কোচের বিদায় চায় আর্জেন্টাইন সমর্থকরা

পরবর্তী

বিদেশি পর্যটক টানতে পারেনি ‘ভিজিট বাংলাদেশ’ বর্ষ ক্যাম্পেইন

পরবর্তী

বিদেশি পর্যটক টানতে পারেনি 'ভিজিট বাংলাদেশ' বর্ষ ক্যাম্পেইন

নেইমারদের নিয়ে কী ভাবছে ব্রাজিলের সাধারণ মানুষ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT