চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমতায় ফিরতে আত্মবিশ্বাসী বাংলাদেশ

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৮:১০ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

দুপুরের পর মেঘের চাদর ভেদ করে উঁকি দিল সূর্য। তাতে খানিকসময়ের জন্য আলোকিত হল শের-ই-বাংলা স্টেডিয়াম। মিষ্টি রোদে মূল উইকেটের পাশে জুটি বেঁধে বোলিং করতে থাকলেন মোস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন। বৃহস্পতিবার বিকেল ৫টায় শুরু হওয়ার অপেক্ষায় থাকা উইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে শুরুতে হাল ধরতে হতে পারে এ দুই পেসারকেই।

সিলেটে প্রথম টি-টুয়েন্টিতে ছিলেন না রুবেল। মিরপুরে বাংলাদেশের টিকে থাকার লড়াইয়ে ডানহাতি এ পেসারের ফেরার সম্ভাবনা প্রবল। ম্যাচের সময় মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলে পেস বোলাররাই কার্যকরী হবেন, ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জানিয়ে গেলেন সৌম্য সরকার।

‘এমন আবহাওয়ায় পেস বোলাররা কার্যকরী হয়। আমাদের সেভাবেই পরিকল্পনা করতে হবে। শুরুর কিছু ওভার দেখতে হবে, কেমন হয়। খেলাটা টি-টুয়েন্টি, সে হিসেব করেই খেলতে হবে। তবে ওইটা(আবহাওয়া) বেশি ভাবলে হবে না। আজ আমাদের অনুশীলন প্রায় একইরকম আবহাওয়ায়। সেটার সঙ্গে তাল মেলাতে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে কালকের জন্য।’

সিলেটেও মেঘাচ্ছন্ন আবহাওয়ায় খেলেছে বাংলাদেশ। তবে ম্যাচটি দিনের আলোতে হওয়ায় শিশিরের প্রভাব ছিল না। মিরপুরের ম্যাচ হবে ফ্লাডলাইটের নিচে। ‘ডিউ ফ্যাক্টর’ নিয়ে তাই ভাবতে হচ্ছে দু’দলকেই।

ট্রেবল জয়ের হাতছানি নিয়ে সিলেটে শুরু হওয়া টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ খেয়েছে বড়সড় ধাক্কা। দ্বিতীয় ম্যাচটি পর্যবসিত হয়েছে স্বাগতিকদের টিকে থাকার লড়াইয়ে।

উইন্ডিজের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজে দারুণ সাফল্য স্বপ্ন দেখায় নতুন ইতিহাসের। প্রতিপক্ষ দলকে প্রথমবার তিন সংস্করণেই নাস্তানাবুদ করার সুযোগ এখনও আছে। সৌম্য আশাবাদী ভুল শুধরে শেষ দুটি ম্যাচ জয়ে রাঙাবে বাংলাদেশ।

‘প্রথম ম্যাচ হেরে পিছিয়ে আছি আমরা। চেষ্টা করব দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টুয়েন্টি সিরিজেও প্রথম ম্যাচ হেরেছিলাম। পরের দুই ম্যাচে ভালোভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতেছিলাম। এখানে প্রথম ম্যাচে যে ভুলগুলো করেছিলাম, যেমন শুরুতে কিছু উইকেট হারিয়ে ফেলা, তা যদি পরের ম্যাচে না হয় তাহলে আমরা ভালো করবো।’

ট্যাগ: লিড স্পোর্টসসৌম্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতা কাপের ফাইনালে শেখ রাসেল

পরবর্তী

নাশকতা করে ফলাফল পক্ষে নেয়ার ষড়যন্ত্র করছে বিএনপি: শেখ হাসিনা

পরবর্তী
ফাইল ফটো

নাশকতা করে ফলাফল পক্ষে নেয়ার ষড়যন্ত্র করছে বিএনপি: শেখ হাসিনা

বাংলাদেশ ব্যাংক

খেলাপি ঋণ দ্রুত কমাতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৪ জনের মৃত্যু

আগস্ট ৩০, ২০২৬

জীবনের ব্যস্ততায় নামাজ কেন হতে পারে আত্মশুদ্ধির বিরতি

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডের ঘোড়দৌড়ের মাঠে বন্দুক হামলায় ১ জন নিহত

আগস্ট ৩০, ২০২৬
শাকিব খান ও ডিপজল একসঙ্গে সিনেমার সেটে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিপজলকে ট্যাগ করে পোস্ট, এরপরই শাকিবকে নিয়ে যে খবর ছড়াল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT