চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাশকতা করে ফলাফল পক্ষে নেয়ার ষড়যন্ত্র করছে বিএনপি: শেখ হাসিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৮
অন্যান্য
A A
ফাইল ফটো

ফাইল ফটো

প্রচুর পরিমাণে টাকা ছড়িয়ে নির্বাচনের আগে বড় ধরনের নাশকতা সৃষ্টি করে ফলাফল পক্ষে নেয়ার ষড়যন্ত্র করছে বিএনপি। এমনকি বিএনপির ভুয়া ব্যালট পেপার ছাপানোর খবর আছে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সুধাসদন থেকে ভিডিও কনফারেন্সে চারটি জেলার জনসভায় সংযুক্ত হন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসময় তিনি বিএনপির বিরুদ্ধে এসব অভিযোগ করেন।

সুধাসদন থেকে প্রথমেই চট্টগ্রামের সঙ্গে যুক্ত হন শেখ হাসিনা। নৌকা ও মহাজোট প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকায় ভোট চান তিনি।

শেখ হাসিনা বলেন: ৩০ তারিখে নির্বাচন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তুলছি। আজকে বাংলাদেশ ক্ষুধা-দারিদ্র্যমুক্ত হতে চলেছে। আমি নৌকায় ভোট চাইছি। আপনারা ৩০ ডিসেম্বর নৌকা মার্কায় ভোট দেবেন, যাতে আমরা উন্নয়নের গতিধারা ধরে রাখতে পারি।

এরপর একে একে কক্সবাজার, ব্রাক্ষণবাড়িয়া ও পিরোজপুরের জনসভায় যুক্ত হয়ে ওই এলাকার প্রার্থীদের পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগ সভাপতি, ভোট চান প্রার্থীদের পক্ষে। নির্বাচনকে সামনে রেখে বিএনপি বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে বলে জানান প্রধানমন্ত্রী।

স্বাধীনতা বিরোধীদের বিষয়ে সতর্ক করে আওয়ামী লীগ সভাপতি বলেন: যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ কলঙ্কমুক্ত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ সভাপতিএকাদশ জাতীয় নির্বাচনপ্রধানমন্ত্রীভিডিও কনফারেন্সশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT