চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবসময় সন্তানের সুখকে প্রাধান্য দেয় শাকিব: অপু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

‘জয়ের বাবা সন্তানের সুখের জন্য সবকিছুই করতে পারেন। সবসময় সন্তানের সুখকে প্রাধান্য দেয় শাকিব। ছেলের কখন কি লাগবে এ ব্যাপারে যথেষ্ট সচেতন সে। শাকিব যখন জয়ের স্কুলে ঢুকেছে, তখন তার মধ্যে নায়কোচিত কোনো ব্যাপার ছিল না। জয়ের বন্ধুদের সঙ্গে খেলায় মেতে ছিল। পুরো সময়টা খুব আনন্দের মধ্যে কাটিয়েছে। আমার ছেলে তার বাবাকে কাছে পেলে আর সব ভুলে যায়। সন্তান আমার কাছে সব সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

বলছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। গত ১৩ ডিসেম্বর শাকিব-অপুর একমাত্র সন্তান আব্রাম খান জয়ের স্কুলের অনুষ্ঠানে আবার এক হয়েছিলেন শাকিব খান ও অপু বিশ্বাস।

দুই ঘণ্টারও বেশি সময় স্কুলে জয়ের বন্ধুদের সঙ্গে খেলায় মেতে ছিলেন শাকিব ও অপু। তখন শাকিবকে নিয়ে অপু এসব কথা বলেন। তিনি জানান, স্বামীর সঙ্গে মনোমালিন্যও হয়েছে সন্তানের কারণে। সেই সন্তানকে যখন তার বাবা আমার চেয়ে বেশি পজিটিভ দেখছে, আমার আর চাওয়া-পাওয়ার কিছু নেই। এতেই আমি শতভাগ পেয়ে গেছি।

অপু বিশ্বাস বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে জয়ের স্কুলে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমি জয়ের বাবাকে বলেছিলাম, চলো, অনুষ্ঠানে আমরা একই পোশাক পরি। একই পোশাক পরলে ভালো হয়। জয়ের বাবাও বলল ঠিক আছে। ভাবনাটা তো সুন্দর। জয়ের ক্লাসে সব মিলিয়ে ২০ জন শিক্ষার্থী, সবাই সন্তানের সঙ্গে মিলিয়ে পোশাক পরেছে। শাকিবও আমার কথা মতো একই ডিজাইনের পোশাক পরেছে। এটা জয়ের জন্য ছিল বাড়তি আনন্দ।

অপু জানান, তাদের ম্যাচিং করা পোশাক পরার পেছনে একটি উদ্দেশ্যও ছিল। স্কুল কর্তৃপক্ষের চাওয়া, প্রি-স্কুলের শিক্ষার্থীদের বাবা-মায়ের ছবি দেওয়ালে টাঙিয়ে রাখা হবে। কারণ, শিক্ষার্থীরা যখন ক্লাসে ঢুকবে, তখন তারা যেন বাবা-মায়ের হাসিমুখের ছবিটাই দেখে। এখান থেকে বাচ্চারাও উৎসাহিত হবে। বাচ্চাদের হ্যাপি মোমেন্টস উপহার দেওয়াটাই মূল উদ্দেশ্য।

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের ব্যাপারটি কঠোর গোপনীয়তার মধ্যে রেখে তারা দুজন সমানতালে সিনেমার শুটিং করে গেছেন। গত বছর ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে উপস্থিত হন অপু।

২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। দীর্ঘদিন গোপন রাখার পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে বিয়ের তথ্য প্রকাশ করেন অপু বিশ্বাস। ২০১৭ সালের ২২ নভেম্বর বিবাহ বিচ্ছেদের কাগজে সাক্ষর করেন শাকিব খান। এরপর তাদের বিবাহবিচ্ছেদের বিষয়টি ঢাকা সিটি কর্পোরেশনের কাছে গেলে সেখান থেকে শাকিব-অপুকে তলব করা হয়। সেখানে অপু বিশ্বাস উপস্থিত থাকলেও শাকিব খান উপস্থিত ছিলেন না। আইনি প্রক্রিয়ায় তখন তাদের ছাড়াছাড়ি হয়ে যায়।

ট্যাগ: অপু বিশ্বাসআব্রাম খান জয়লিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয়ের গল্পতে প্রশংসিত ‘কারার ওই লৌহ কপাট’

পরবর্তী

পরপর দুই মেয়াদে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না: ঐক্যফ্রন্টের ইশতেহার

পরবর্তী

পরপর দুই মেয়াদে কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না: ঐক্যফ্রন্টের ইশতেহার

সহজ প্রতিপক্ষ পেল বার্সা-রিয়াল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯/১১-কে সন্ত্রাসী হামলা বলা উচিত নয়, সাংবাদিকদের নির্দেশ সিবিসির

আগস্ট ২৯, ২০২৬

নেপালে উজানের আরও দুই হ্রদে বাড়ছে পানি, নতুন বিপদের শঙ্কা

আগস্ট ২৯, ২০২৬

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদানের বিষয়ে নিয়ে যা বলল ভারত

আগস্ট ২৯, ২০২৬

১১ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

আগস্ট ২৯, ২০২৬
ছবি সংগৃহীত

ওআইসির নতুন মহাসচিব হলেন মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT