চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে উষ্ণ বছর ২০১৫

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩২ পূর্বাহ্ণ ২৪, আগস্ট ২০১৫
পরিবেশ
A A

২০১৫ সালে ইতিহাসের সবচেয়ে বেশি গরম পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিবেশ ও জলবায়ু বিষয়ে গবেষণাকারী মার্কিন সংস্থা ন্যাশনাল ওশানিক এন্ড অ্যাটমস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)-এর সাম্প্রতিক এক প্রতিবেদনে এই আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

বছরের সবগুলো মাসের উষ্ণতার রেকর্ড রাখলেও, বৈশ্বিক তাপমাত্রা পরিস্থিতি সম্পর্কে সার্বিক ধারণা পাওয়ার জন্য ১৮৮০ সাল থেকে প্রতি বছরের জুলাই মাসের তাপমাত্রা রেকর্ড করে আসছে সংস্থাটি। জুলাইয়ে রেকর্ডকৃত তাপমাত্রার উপর ভিত্তি করে পুরো বছরের তাপমাত্রা হিসেব করা হয়।

এ বছরের জুলাইয়ের গড় বৈশ্বিক তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস (৬১.৯ ডিগ্রি ফারেনহাইট)। নতুন এই রেকর্ড এর আগে ১৯৯৮ সালের জুলাইয়ে রেকর্ড করা তাপমাত্রাকে ০.০৮ ডিগ্রি ছাড়িয়ে গেছে। যা বিশ্ব আবহাওয়ার জন্য খুবই গুরুতর একটি ব্যাপার। এই হিসেব থেকেই পরিবেশ বিজ্ঞানীরা মনে করছেন ২০১৫ সাল হবে ১৮৮০ সাল থেকে এখন পর্যন্ত সবচেয়ে উষ্ণ বছর।

Banglabid

১৮৮০ সালের পর থেকে উষ্ণতম ১০টি মাসের মধ্যে ৯টিই ২০০৫ সালের পর থেকে রেকর্ড হয়েছে। যার মধ্যে ৭টি হলো এ বছরের প্রথম ৭ মাস। উষ্ণ বায়ুস্রোত ‘এল নিনো’ এর জন্য দায়ী করেছেন পরিবেশ বিজ্ঞানীরা।‘সময়ের সাথে সাথে হিট ওয়েভ বাড়ছে,’ জানালেন এনওএএ’র ন্যাশনাল সেন্টারস ফর এনভায়রনমেন্টের পদার্থ বিজ্ঞানী জেক ক্রাউচ, ‘পৃথিবী উত্তপ্ত হচ্ছে এবং সময়ের সাথে আরো উত্তপ্ত হবে। তাই বিশ্ব উষ্ণায়নের ফলে কী ধরনের প্রভাব পড়ছে, সেটাই এখন দেখার বিষয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব উষ্ণায়ন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরজু ‘হত্যা’র ঘটনায় র‌্যাব-২ এর সিওকে প্রত্যাহার

পরবর্তী

জঙ্গি অর্থায়নে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ

পরবর্তী

জঙ্গি অর্থায়নে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ

আরো মানুষের শিরচ্ছেদ করার হুমকি আইএস জঙ্গির

সর্বশেষ

সত্যিই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস?

আগস্ট ১৯, ২০২৬
ছবি: আল জাজিরা।

ভেনিজুয়েলার অর্ধেক তেল যাচ্ছে যুক্তরাষ্ট্রে

আগস্ট ১৯, ২০২৬

ইরান-ওমানের হরমুজ চুক্তিতে ক্ষুব্ধ ট্রাম্প

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কলকাতার হোটেলে ৯ বাংলাদেশির মৃত্যু: আগুন লাগার পরেও হোটেল কর্তৃপক্ষের দেখা মেলেনি

আগস্ট ১৯, ২০২৬

অভিষেকেই গোল-অ্যাসিস্ট, বোরহ্যাম উডকে জেতালেন বাংলাদেশের ফারহান

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT