প্রথমবারের মতো সবার সামনে নিজের চেহারা প্রকাশ করেছে ইসলামিক স্টেটের(আইএস)’র জঙ্গি জন। ভিডিওতে ব্রিটেনে ফিরে গিয়ে আরো মানুষের শিরচ্ছেদ করার হুমকি দিয়েছে।
ডেইলি মেলের সম্প্রতি প্রকাশ করা ১ মিনিট ১৭ সেকেন্ডর ভিডিওটিতে দেখা গেছে জঙ্গি মোহাম্মদ ইমওয়াজি ওরফে জন(২৭) মরুভূমিতে দাঁড়িয়ে ক্যামেরার সামনে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এমন বর্বরোচিত হুমকি দিয়েছে। আইএস’র এই জঙ্গি ২ ব্রিটিশ নাগরিকসহ সিরিয়ায় ৭ জনের শিরচ্ছেদের ঘটনায় জড়িত ছিলো।
সর্বশেষ ইমওয়াজিকে চলতি বছরের জানুয়ারিতে আইএস’র প্রকাশিত জাপানি বন্দী কেনজি গতোকে শিরচ্ছেদের ভিডিওতে দেখা গেছে। মার্কিন সাংবাদিক জেমস ফোলি, স্টিভ স্টলেফ ও বৃটিশ কর্মী ডেভিড হায়নিসকে শিরচ্ছেদের ভিডিওসহ ২০১৪ সালের আগস্ট থেকে এই পর্যন্ত ৭ বার তাকে ভিডিওতে দেখা গেলেও এই প্রথমবারের মতো এই জঙ্গির চেহারা দেখলো সবাই।





