চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সফর বাতিলের শঙ্কার মাঝেই মিরপুরে অজি প্রতিনিধি দল

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:৫৫ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা

মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা

বেতন-ভাতা সংক্রান্ত ঝামেলায় অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের বাংলাদেশ সফর বয়কটের শঙ্কার মাঝেই সবশেষ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে এসেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রতিনিধি দল। মঙ্গলবার প্রথম টেস্টের ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামও ঘুরে দেখেছে সিএ’র পাঁচ সদস্যের দলটি।

দুদিনের সফরে ঢাকায় আসা সিএ’র প্রতিনিধি দলে আছেন নিরাপত্তা প্রধান শন ক্যারল। সঙ্গী লজিস্টিক বিভাগের কর্মকর্তারা। মিরপুরে তারা স্টেডিয়ামের মূল মাঠ, ড্রেসিংরুম, ইনডোর, জিম ও একাডেমি মাঠ পরিদর্শন করেছেন। তবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি।

মিরপুরে ব্যস্ত সময় কাটিয়েছেন ক্যারলরা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন সব। বিসিবির হাই-পারফরম্যান্স (এইচপি) ইউনিট ও অনূর্ধ্ব-১৯ দলের হেড কোচের ভূমিকায় রয়েছেন দুই অস্ট্রেলিয়ান। নিজ দেশের এই দুই প্রতিনিধির সঙ্গেও কথা বলেছেন তারা। এখানকার সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা পেতে চেষ্টা করেছেন। তার আগে নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে জানতে পুলিশ সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

আগামী ১৮ আগস্ট বাংলাদেশে আসার কথা স্মিথদের। সিরিজের প্রথম টেস্ট ২৭-৩১ আগস্ট, মিরপুরে। আর চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ৪-৮ সেপ্টেম্বর। বুধবার দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রাম যাবে সিএ’র প্রতিনিধিদলটি।

মে মাসে বাংলাদেশ সফর করে গিয়েছিলেন শন ক্যারল।সর্বোচ্চ স্তরের নিরাপত্তা প্রদানের আশ্বাস নিয়ে দেশে ফিরলে তার মতামতের ভিত্তিতেই সিরিজের সূচি জানায় সিএ। এবার নিরাপত্তার ব্যাপারটির চেয়ে মুখ্য খেলোয়াড়দের সুযোগ-সুবিধা। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, অজিদের বাড়তি কোনও চাওয়া থাকলে সেটিও পূরণ করা হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুম্বাইয়ে ভবন ধস: বহু হতাহতের আশঙ্কা

পরবর্তী

এবার বরিশালের সেই বিচারককে জামালপুরে বদলির উদ্যোগ

পরবর্তী

এবার বরিশালের সেই বিচারককে জামালপুরে বদলির উদ্যোগ

কাইলিয়ান এমবাপে

রেকর্ড গড়েই এমবাপেকে আনছে রিয়াল

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT