চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ত্রাসবাদ মোকাবিলায় কাতারের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি সাক্ষর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪২ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০১৭
আন্তর্জাতিক
A A

সন্ত্রাসবাদে মদদ দেয়ার অভিযোগে কাতারের ওপর সৌদি আরবসহ কয়েকটি প্রতিবেশী দেশের অবরোধের মধ্যেই যুক্তরাষ্ট্র ও কাতার সন্ত্রাসবাদ মোকাবিলায় একটি চুক্তি স্বাক্ষর করেছে।

মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে কাতার সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ও কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল-থানি সন্ত্রাস দমন নিয়ে দুই দেশের মধ্যে নতুন চুক্তির ঘোষণা দেন।

ওয়াশিংটন ও দোহার মধ্যকার এই চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা দেয়ার পর রেক্স টিলারসন সংকট নিরসনে কাতারের অবস্থানকে ‘যৌক্তিক’ আখ্যা দিয়ে বলেছেন, তিনি সমাধানের ব্যাপারে আশাবাদী।

Banglabid

তিনি আরো বলেন, ‘দুনিয়া থেকে সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে গত মে মাসে রিয়াদে যে শীর্ষ বৈঠক হয়, ওই সিদ্ধান্তের আলোকেই এ চুক্তি হয়েছে।’

সংবাদ সম্মেলনে টিলারসন আরও বলেন, ‘আমি মনে করি, প্রতিবেশীদের সঙ্গে চলমান সংকটের বিষয়ে কাতারের অবস্থান স্পষ্ট এবং তা যৌক্তিক।’

অপরদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসে অর্থায়ন বন্ধে তার দেশই এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করা প্রথম দেশ।

Reneta

কাতার সংকট নিরসনে আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে সোমবার কুয়েত সফরে যান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। সেখান থেকে মঙ্গলবার তিনি কাতারে যান। বুধবার তিনি সৌদি আরবে যাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাতার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জামালপুর ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি

পরবর্তী

মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

পরবর্তী

মুন্সীগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

২০১৩ থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৪৩৫ ব্যক্তি গুম: বিএনপি

সর্বশেষ

ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার: বিভাগীয় বাছাই শুরু ৩১ আগস্ট

আগস্ট ২৩, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান নৌবাহিনী ও বিমানবাহিনী ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধন করেন।

নৌ ও বিমান বাহিনীতে সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬

‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ এবার ওটিটিতে

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বন্দরে বেড়েছে রাজস্ব, আরও যেসব অগ্রগতি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT