চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঞ্চয়পত্রে ১০ শতাংশ কর বহাল রেখে অর্থবিল পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ অপরাহ্ণ ২৯, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

জাতীয় সংসদে অর্থবিল-২০১৯ পাস হয়েছে। সঞ্চয়পত্রের ওপর ৫ শতাংশ উৎস কর কমানোর বহুল কাঙ্ক্ষিত ঘোষণা আসেনি। আসেনি বড় কোনো সংশোধনীও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। 

শনিবার রাতে সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে প্রধানমন্ত্রী অর্থবিল’১৯ পাসের জন্য উত্থাপন করলে তা জনমত যাচাইয়ের জন্য ১০ জন সংসদ সদস্য প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে তা নাচক হয়ে যায়।

প্রধানমন্ত্রী শুরুতে অর্থবিল-২০১৯ উত্থাপনের জন্য স্পিকারের কাছে অনুমতি প্রার্থনা করে বলেন: সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরণ ও কতিপয় আইন সংশোধনকল্পে আনীত বিলটি (অর্থবিল-২০১৯) অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক।

পরে সংসদ নেতা বিলটি পাসে জন্য সংসদের সামনে তুলে ধরে বলেন: সরকারের আর্থিক প্রস্তাবাবলি কার্যকরণ ও কতিপয় আইন সংশোধনকল্পে আনীত বিলটি (অর্থবিল-২০১৯) পাস করা হোক।

প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের ওপর ১০ শতাংশ কর বহাল রাখা হয়েছিল। এটিকে ৫ শতাংশে নামিয়ে আনার বিভিন্ন মহল থেকে ব্যাপক দাবির পরও তা আমলে নেয়নি সরকার। সঞ্চয়পত্রের ওপর ১০ শতাংশ কর বহাল রাখা হয়েছে।

তাঁতশিল্পের কথা বিবেচনা করে দেশি সূতার ওপর ৫ শতাংশ মূসকের বদলে কেজি প্রতি ৪ টাকা করা হয়েছে। অর্থবিল ২০১৯-এ শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য স্টক ডিভিডেন্ডের সমপরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার বিধান রাখা হয়েছে।

একইসঙ্গে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। শেয়ারবাজারের রিটেইল আর্নিংয়ের ক্ষেত্রে নিট মুনাফার ৭০ শতাংশ স্থানান্তর করলে ১০ শতাংশ হারে কর পরিশোধের বিধান রাখা হয়েছে।

গত ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের বাজেট উপস্থাপনের ঠিক একদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অর্থমন্ত্রী। পরদিন বাজেট অধিবেশনে যোগ দিলেও তিনি পুরোপুরি বাজেট বক্তৃতা পড়তে পারেননি। তখন প্রধানমন্ত্রী বাকি বক্তৃতা পড়ে দেন।

পরে বাজেটোত্তর সংবাদ সম্মেলনও অংশ নেন প্রধানমন্ত্রী। বাজেটের ওপর চলা সাধারণ আলোচনায় ও বিলের ওপর জনমত যাচাই ও সংশোধনী নিয়ে বিরোধীদলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন শেখ হাসিনা।

ট্যাগ: ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটঅর্থমন্ত্রীপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মোসাদ্দেক জানেন, চাইলেই উপরে ব্যাট করা যাবে না

পরবর্তী

হাতাহাতিতে জড়িয়ে গেল আফগান-পাকিস্তান সমর্থকরা

পরবর্তী

হাতাহাতিতে জড়িয়ে গেল আফগান-পাকিস্তান সমর্থকরা

কুড়ি বছর ধরে জেগে আছেন পুরান ঢাকার 'আব্বাস'!

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT