চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সকল ব্লগার হত্যার দায় সরকারকেই নিতে হবে’

সামসুদ্দোহা পান্না সামসুদ্দোহা পান্না
৭:৫৮ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার কারণেই একের পর এক ব্লগার হত্যার শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেন, গণজাগরণ মঞ্চের কর্মী নিলয় চক্রবর্তী নিলসহ সকল ব্লগার হত্যার দায় সরকারকেই নিতে হবে।

গণজাগরণ মঞ্চের কর্মী ও ব্লগার নিলয় চক্রবর্তী নিলের হত্যার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

মঞ্চের মুখপাত্র ইমরান বলেন, ব্লগার হত্যার সাথে জড়িতদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি না করার কারণেই একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে। ব্লগারদের হত্যায় যারা প্রকাশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দিচ্ছেন তাদের আইনের আওতায় আনা গেলে এ ধরনের হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব হতো বলেও মন্তব্য করেন তিনি।

Banglabid

গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, এটা স্পষ্ট যে রাষ্ট্রের নির্লিপ্ততায় এধরনের হত্যাকাণ্ড বারবার ঘটছে। গত আড়াই মাসে তিনজন ব্লগার খুন হওয়ার পর নানা ধরনের বক্তব্য দিয়েছে প্রশাসন। অথচ হত্যাকাণ্ডের তদন্ত থেকে শুরু করে জড়িতদের গ্রেপ্তারের ক্ষেত্রে কোনো অগ্রগতি দেখা যায়নি। বরং বিভিন্ন সময় তাদের বক্তব্য থেকে খুনিরা আরও বেপরোয়া হচ্ছে বলেই আশঙ্কা জেগেছে। হত্যাকারীরা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে। অন্যায় বিরুদ্ধে কথা বলাদের নিরাপত্তা না দিয়ে উল্টো বিদেশ যেতে বলা হচ্ছে। এসব প্রমাণ করে সরকার ব্লগার হত্যাকাণ্ডের বিষয়ে আন্তরিক নয়।

ব্লগাদের হত্যার দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলেও মন্তব্য করেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। তিনি বলেন, এ যাবৎ হত্যাকাণ্ডের শিকার ব্লগারদের বিষয়ে বিচারহীনতায় খুনিরা একের পর এক হত্যাকাণ্ড ঘটানোর সাহস পাচ্ছে। কোনো অপরাধী চক্রকে দোষ না দিয়ে এখন ব্লগার হত্যার জন্য সরকারই দায়ি। কারণ সরকার কোনো কার্যকর ব্যবস্থা না নেয়ায় নতুন করে ঘটনা ঘটবার পথ তৈরি হচ্ছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করা না হলে আবারো শাহবাগে অবস্থান কর্মসূচি দেওয়া হবে বলেও জানান ইমরান এইচ সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান এইচ সরকারগণজাগরণ মঞ্চব্লগার হত্যা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রিকইনফোতে মুস্তাফিজের জানা অজানা কথা

পরবর্তী

বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মদিবস আজ

পরবর্তী

বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মদিবস আজ

ব্লগার নিলয় হত্যাকারীদের গ্রেপ্তার চায় সেক্টর কমান্ডার্স ফোরাম

সর্বশেষ

কেমন হল এশিয়ান গেমসের বাংলাদেশ দল

আগস্ট ২১, ২০২৬

পারেদেসকে ১০ ও মোলিনাকে ৭ ম্যাচের নিষেধাজ্ঞা, আর্জেন্টিনাকে বড় জরিমানা ফিফার

আগস্ট ২১, ২০২৬
লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT