চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকইনফোতে মুস্তাফিজের জানা অজানা কথা

রেজাউল করিম রেজাউল করিম
৭:৩২ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০১৫
স্পোর্টস
A A

চমক দিয়েই অভিষেক হয়েছে বাংলাদেশের বিস্ময় বালক পেসার মুস্তাফিজুর রহমানের। টি-২০ ও ওয়ানডের পর টেস্ট অভিষেকটাও হয় চমক দিয়ে। ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ১৩ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড গড়েন মুস্তাফিজ। সদ্যসমাপ্ত সাউথ আফ্রিকা সিরিজটায় দুরন্ত বল করেছেন তিনি।

শিশুবেলা থেকেই খুব শান্ত-শিষ্ট ছিলেন মুস্তাফিজ। বড় তিন ভাই আর মা-বাবা’র জন্য কখনো কোনো সমস্যা সৃষ্টি না করলেও বিশ্বের সব ব্যাটসম্যানদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছেন তিনি। পুরো ক্রিকেট বিশ্বে এখন আলোচনা হচ্ছে মুস্তাফিজকে নিয়ে। অল্পদিনেরই পাল্টে গেছে জীবন-জগত। হয়ে উঠেছেন এক বিশ্বতারকা।

তবে বড় তারকা হলেও ব্যক্তি মুস্তাফিজের কোনো পরিবর্তন হবে না বলেই জানান তিনি। ইএসপিএন ক্রিকইনফো’র সাথে কথা বলার সময় এমনটাই বলেছেন বাংলাদেশের বিস্ময় বালক।

Banglabid

ছোট বেলার বর্ণনা দিতে গিয়ে মুস্তাফিজ বলেন, সবসময়ই বাঁহাতি ছিলাম। সব কিছু বাঁ হাতে করতাম। এমনকি খাওয়া-দাওয়াও বাঁ হাতে করতাম। আমার মা পরে সেটা পাল্টিয়ায়েন।

ক্রিকেট খেলাটা যে পরিবারের অবিচ্ছেদ্দ অংশ সেটাও জানান মুস্তাফিজ। বলেন, ছোট থেকেই দেখেছি বাসায় সবাই ক্রিকেট খেলা দেখতো। বিশেষ করে আমার বাবা খুব ক্রিকেট দেখতেন। ওয়াসিম আকরামকে খুব পছন্দ করতেন বাবা, সাঈদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফের ব্যাটিং পছন্দ করতেন।

তিনি আরো বলেন, বাসায় সবাই খেলা দেখতো। আমি অতটা দেখতাম না খেলা। তবে বাবা ডেকে ডেকে খেলা দেখাতেন।

Reneta

মুস্তাফিজ কথা বলেছেন তার বোলিং নিয়েও। তিনি বলেন, স্লোয়ারটা সেভাবে জানতাম না। নেটে বিজয় (এনামুল) ভাই যখন বললেন, স্লোয়ার পারি কিনা, এরপরই চেষ্টা করতে গেলাম প্রথম। আর কাটার সম্পর্কে বলেন, আমি দুটি কাটার করি। একটা একটু জোরে, ১৩০ কিমির আশেপাশে থাকে। আরেকটা ১২০ কিমির আশেপাশে। দুইটাই দারুণ কাজে লাগে।

১১টি আন্তর্জাতিক ম্যাচে উইকেট পেয়েছেন ২১টি। এরমধ্যে আফ্রিদির উইকেটাই (অভিষেক টি-টোয়েন্টিতে) সবচেয়ে মজা লেগেছে বলে জানান মুস্তাফিজ। যদিও বলটা ব্যাটে লাগেনি, তবু এটাই সেরা। আফ্রিদি বুঝতেও পারেনি। ওই উইকেটেই সবচেয়ে বেশি আনন্দ পেয়েছি।

মুস্তাফিজের কথা উঠে এসেছে ক্রিকেট মাঠের স্লেজিংয়ের প্রসঙ্গও। একজন পেসারও হয়েও এই বিষয়টি তার ভালো লাগে না বলেই জানান। তিনি বলেন, স্লেজিং ভালো লাগে না। অনেকে বলে পেস বোলার হলে এসব করতে হয়। কিন্তু আমার ভালো লাগে না। ব্যাটসম্যান তার কাজ করবে, আমি আমার কাজ।

এগুলো ছাড়াও আরো অনেক বিষয় উঠে এসেছে তার সাক্ষাতকারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটমুস্তাফিজুর রহমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছিটবাসীদের ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের তথ্য যাচাই শুরু

পরবর্তী

‘সকল ব্লগার হত্যার দায় সরকারকেই নিতে হবে’

পরবর্তী

'সকল ব্লগার হত্যার দায় সরকারকেই নিতে হবে'

বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মদিবস আজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউক্রেন হামলায় রাশিয়াকে সহায়তায় নর্থ কোরিয়ার ড্রোন ইউনিট

আগস্ট ২২, ২০২৬

কক্সবাজার-ঢাকা রুটের বাসে আগুন, যেভাবে প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

আগস্ট ২২, ২০২৬

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

আগস্ট ২২, ২০২৬

স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ফখরুল-রিজভীর নতুন দায়িত্বে উজ্জীবিত বিএনপির তৃণমূল

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT