চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকলের অন্তর ভালোবাসায় পূর্ণ হোক

সন�?‌জীদা খাত�?ন সন�?‌জীদা খাত�?ন
৯:৪০ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০১৬
মতামত
A A

প্রায় পঞ্চাশ বছর আগে বিজাতীয় শাসনের দাপটে বাঙালি পরিচয় হারাতে বসেছিলাম আমরা। সেই দুঃখদিনে কিছু বাঙালি এই বটমূলে জড়ো হয়ে বাঙালির গান আর কবিতা আবৃত্তি করে বাঙালিকে তার ঐতিহ্য স্মরণ করিয়ে দিলো। নববর্ষের সেই প্রভাত বাঙালির চেতনা ফিরিয়ে আনলো। বটমূলে মিলিত হয়ে বাঙালি আপন জাতিসত্তার পরিচয়ে সমৃদ্ধ হলো।

সাংস্কৃতিকভাবে শুধু নয়, পূর্ব-পশ্চিমের অর্থনৈতিক বৈষম্য অনুধাবন করে পূর্ববাংলা ফুঁসে উঠল। তারপর স্বাধীনতার জন্যে কত রক্তপাত, নারীত্বের-মনুষ্যত্বের কত অবসাননার ভিতর দিয়ে এল প্রিয় স্বাধীনতা। তার পরেও হত্যার রাজনীতিতে দেশপ্রেমিকদের হটিয়ে বাঙালিত্বে অবিশ্বাসীরা শাসন ক্ষমতা দখল করল। এত ওঠাপড়ার পরেও অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে উন্নয়নের মুখ দেখেছে বাংলাদেশের মানুষ।

কিন্তু ধর্মের নামে গোপন ষড়যন্ত্রের বিরাম নেই। ক্ষমতা দখলের জন্যে জ্বালাও-পোড়াও নীতির নিষ্ঠুর লীলা অব্যাহত রয়েছে। যে-ধর্ম আমাদের আশ্রয় স্বরূপ, যে-ধর্ম আমাদের ধারণ করে রেখেছে, তার অপব্যাখ্যা দিয়ে যুক্তিবাদী বিজ্ঞানসচেতন মানুষদের হত্যা করা শুরু হলো। বিভ্রান্ত মানুষ আজ যেনো শিশুহত্যা আর নারী নির্যাতনে মেতে উঠেছে। ধর্মের রজনীতিতে শাসনের গদিতে বসবার লোভের সঙ্গে যোগ দিয়েছে নানা অন্যায় লোভ।

Banglabid

এতে দেশের অগ্রগতি ব্যাহত হচ্ছে। আসুন, এই ঐতিহাসিক বটমূলে আজ ১৪২৩ সালের পহেলা বৈশাখে আমরা মানবতা উদ্বোধনের কাজ করবার শপথ নিই। সৃষ্টিশীল কাজের ভিতর দিয়ে সাধারণ মানুষের কাছে যাই।

মানবিক সমাজ গড়ে তুলবার পবিত্র দায়িত্ব মাথায় তুলে নিই। দেশের মানুষদের জন্য সকলের অন্তর ভালোবাসায় পূর্ণ হোক। জয় হোক মানবতার। শুভ নববর্ষ।
( শুভেচ্ছা কথন ১লা বৈশাখ ১৪২৩, ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান, বটমূল, রমনা, ঢাকা)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছায়ানটনববর্ষ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জয় হোক মানবতার

পরবর্তী

যেসব হলে দেখা যাবে ‘শঙ্খচিল’

পরবর্তী

যেসব হলে দেখা যাবে ‘শঙ্খচিল’

সবাইকে শুভ বাঙালি নববর্ষের শুভেচ্ছা

সর্বশেষ

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬

সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT