চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘর্ষ, বর্জনের মধ্যে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৫ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

পৌরসভা নির্বাচনে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একজন নিহত ছাড়াও আহত শতাধিক। কয়েকটি পৌরসভায় ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপি প্রার্থীরা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন। সংঘর্ষের পর নির্বাচন বর্জন করেছেন বরগুনা সদরের আওয়ামী লীগ মেয়র প্রার্থী। কমপক্ষে ১৫টি কেন্দ্রে স্থগিত করা হয়েছে ভোটগ্রহণ।

বিচ্ছিন্ন হলেও এরকম সংঘর্ষের ঘটনা ঘটেছে বেশ কিছু জায়গায়। সংঘর্ষের পাশাপাশি কিছু জায়গায় কারচুপির অভিযোগ উঠেছে। অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগ তুলে নড়াইলের কালিয়ায় নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী।

অনিয়মের অভিযোগে মাদারীপুরের কালকিনি, চট্টগ্রামের চন্দনাইশ, নোয়াখালীর চৌমুহনী, নড়াইলের কালিয়া, জামালপুরের সরিষাবাড়ি, ময়মনসিংহের ভালুকা, কুমিল্লার বরুড়া এবং ফরিদপুরের নগরকান্দায় কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

২শ’ ৩৪ পৌরসভায় কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। কোনো বিরতি ছাড়াই ৩ হাজার ৫শ’ ৫৫টি কেন্দ্রে ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত। প্রথমবারের মতো পৌর মেয়র পদে চলছে নৌকা ও ধানের শীষের ভোট লড়াই। পছন্দের প্রার্থী নির্বাচনে শীতের সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে ছিলো ভোটারদের দীর্ঘ লাইন। বেশিরভাগ জায়গাতেই উৎসবের আমেজে চলছে ভোটাভুটি।

নির্বাচনে প্রায় ১২ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে লড়ছেন ৯শ ৪৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৮ হাজার ৭শ’৪৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৪শ’ ৮০ জন।  ২শ ৩৪ পৌরসভায় ভোটার প্রায় ৭১ লাখ। ভোটগ্রহণ নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর এক লাখ ১৭ হাজার সদস্য মোতায়েন রয়েছে। এরইমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন ৭টি পৌরসভায়।

ট্যাগ: পৌর নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবার দেয়ালে চড়বে রোবট! (ভিডিও)

পরবর্তী

ঢাকা অ্যাটাকে শুভ-মাহির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

ঢাকা অ্যাটাকে শুভ-মাহির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

শরণার্থী শিশুর বীভৎস ছবি দিয়ে আলোচনায় সানি

সর্বশেষ

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬

পারেদেস-মোলিনাদের জন্য স্বস্তির খবর, যেভাবে ‘কাটবে’ নিষেধাজ্ঞা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT