চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংক্রমণ বাড়ায় আবারও শঙ্কা

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৪৬ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২১
সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস মহামারি মাঝখানে কিছুটা কমতির দিকে থাকলেও আবার শনাক্তের হার বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শনিবারও এক হাজার ১৪ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যদিয়ে দেশে টানা চতুর্থ দিনের মতো এক হাজারের বেশি ব্যক্তির শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন ১২ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৫২৭ জনে। অন্যদিকে মোট শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৫৬ হাজার ২৩৬ জন।

করোনাভাইরাসের সংক্রমণ এবং এর ফলে মৃত্যুর সংখ্যা দিন দিন উর্ধ্বমুখী থাকলেও দেশের মানুষের মাঝে তেমন কোনো সচেতনতা নেই বলেই আমরা অবাক বিস্ময়ে লক্ষ্য করছি। এতে আবারও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার শঙ্কা তৈরি হচ্ছে, যা মোটেও কাম্য নয়।

বাংলাদেশ শুরু থেকেই করোনাভাইরাস মোকাবেলায় বিশ্বে অন্যতম রোলমডেল হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বব্যাপী এখনও যখন উন্নত দেশগুলো ভাইরাস মোকাবিলা এবং অর্থনীতিসহ নানা ক্ষেত্র সামলাতে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশ শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, এখনও করছে। এটা সরকারের ঐকান্তিক প্রচেষ্টা এবং দেশের সব শ্রেণির মানুষের সম্মিলিত প্রয়াসে সম্ভব হয়েছে বলে আমরা মনে করি।

তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখে এতে আত্মতৃপ্তির কোনো সুযোগ নেই। বৈশ্বিক এ মহামারি নির্মূলে সবার নিয়ম মেনে চলা আগের মতোই বলবৎ রাখতে হবে। এছাড়া ভ্যাকসিন আসায়ও অনেকটা ঢিলেঢালা ভাব লক্ষ্যণীয়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সরকারের যথাযথ পর্যায় থেকে বলা হচ্ছে ভ্যাকসিন আসলেও করোনা নির্মূল হয়ে যায়নি। আমরাও বরাবরের মতো এ কথাটি স্মরণ করিয়ে দিতে চাই। ভ্যাকসিন নিলেও যথাযথ স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, মাস্ক পরতে হবে। করোনাভাইরাস নির্মূলে এর কোনো বিকল্প নেই।

ট্যাগ: করোনাভাইরাসভ্যাকসিনসম্পাদকীয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘প্রধানমন্ত্রীর বিচক্ষণ সিদ্ধান্ত-পরিকল্পনায় আজ অনেক এগিয়ে নারীরা’

পরবর্তী

বাংলায় থ্রিলারের ধারণা বদলে দিতে পারে ‘কন্ট্রাক্ট’

পরবর্তী
বাংলাদেশি সিনেমার দৃশ্য, থ্রিলার ও অ্যাকশন ধাঁচের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলায় থ্রিলারের ধারণা বদলে দিতে পারে ‘কন্ট্রাক্ট’

সালমান খান সিনেমার পোস্টার, অ্যাকশন দৃশ্য, বন্দুক হাতে, যুদ্ধের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিশ্রুতি দিয়েছিলাম ঈদে আসবো, আসছি: সালমান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬

‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’, বিস্ফোরক ইমরানের দুই ছেলে, সাক্ষাৎকারে ক্ষিপ্ত পিসিবি

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT