চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কায় টেস্ট জয়ের ‘সেরা’ সুযোগ দেখছেন মুশফিক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

শ্রীলঙ্কার মাটিতে টেস্ট ড্র করার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। আর সেটি দলটির বিপক্ষে সবশেষ সিরিজেই। ২০১৩ সালে স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে লিড নিয়ে গল টেস্ট ড্র করেছিল টাইগাররা। এবারও সেই গলেই শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে সেটি মনে করে প্রেরণা পাচ্ছেন সাদা পোশাকের অধিনায়ক মুশফিকুর রহিম।

টেস্টে বাংলাদেশের উন্নতির গ্রাফটা ঊর্ধ্বগামী। নিউজিল্যান্ডের বিরূপ কন্ডিশনে টেস্ট সিরিজে একেবারে খারাপ করেনি টাইগাররা। ভারতের বিপক্ষেও লড়াইয়ের মানসিকতা দেখিয়েছে। যদিও তিনটি ম্যাচেই ফল পক্ষে আসেনি। তবে শ্রীলঙ্কা সফরে টেস্ট জয়ের ব্যাপারে আশাবাদী মুশফিক।

সোমবার শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। তার আগেরদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আশার কথাই শোনালেন মুশফিক। শ্রীলঙ্কায় টেস্ট জেতার ব্যাপারে আশাবাদী হওয়ার পেছনে তার যুক্তি, ‘ওদের সেরা ক্রিকেটাররা যারা অনেক বছর ধরে খেলেছেন, তারা অনেকেই এখন নেই। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজ, সেও নেই। অবশ্যই তারা অনেক চাপে থাকবে। তারা এটা জানে, বাংলাদেশ আগের তুলনায় অনেক পরিণত ও ভালো ক্রিকেট খেলছে। সেদিক থেকে আমাদের ভালো সুযোগ আছে। নির্ভর করছে আমরা কতটুকু সেরাটা দিতে পারি। আমাদের সর্বোচ্চ সেরাটা দিতে পারলে আশা করছি ফলাফল পক্ষেই আসবে। আমরা চেষ্টা করবো। শ্রীলঙ্কায় এবার সেরা সুযোগ বলতে পারেন। সুযোগ তো অবশ্যই।’

Banglabid

বাংলাদেশের কোচিং স্টাফদের অধিকাংশই শ্রীলঙ্কান। তাই দেশটির কন্ডিশন সম্পর্কে কোচদের কাছ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছেন মুশফিকরা, ‘আমাদের কোচিং স্টাফরা অধিকাংশ শ্রীলঙ্কান। আগে থেকেই কিছু তথ্য নিয়ে রাখতে পেরেছি, যা আমাদের কাজে দেবে।’

চার বছর আগে শ্রীলঙ্কার মাটিতে খেলার অভিজ্ঞতার চেয়ে অবশ্য বাংলাদেশের ভারসাম্যপূর্ণ স্কোয়াডেই ভরসা মুশফিকের, ‘শ্রীলঙ্কায় নতুন করেই শুরু করতে হবে। গলের উইকেট যদি দেখেন, ওরা কিন্তু স্পিন ট্র্যাকই করে থাকে অন্য দেশগুলোর বিপক্ষে। আমাদের বিপক্ষে ব্যাটিং সহায়ক করেছিল। যেজন্য হয়তো আমরা ম্যাচটা ড্র করতে পেরেছি। তবে আমাদের ভালোও খেলতে হয়েছে। তারা অনেক বড় স্কোর করেছিল। আমার মনে হয়, যেমন উইকেট দিক না কেন আমাদের ভারসাম্যপূর্ণ স্কোয়াড রয়েছে। স্পিন, পেস, অলরাউন্ডার অনেক কিছুই আছে। আমরা সেরা সামর্থ্য দিয়ে ফলাফল নিজেদের পক্ষে আনার চেষ্টা করবো।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুশফিকুর রহিম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিতে হবে: ইঞ্জি. মোশাররফ

পরবর্তী

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনবিরোধী: সৈয়দ আবুল মকসুদ

পরবর্তী

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনবিরোধী: সৈয়দ আবুল মকসুদ

কানাডা ফেডারেল কোর্ট-বিএনপি সন্ত্রাসী দল

সন্ত্রাসী সংগঠন সংক্রান্ত রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ নেই বিএনপির

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রেলস্টেশনে প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT