চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কার বন্দর ব্যবহার করতে চায় বিজিএমইএ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৮
অর্থনীতি
A A

বাংলাদেশের তৈরি পোশাক পণ্য রপ্তানির ক্ষেত্রে শ্রীলঙ্কার সমুদ্র বন্দর ব্যবহার ও যৌথ ব্যবসার প্রস্তাব দিয়েছে দেশটি। এ নিয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে আলোচনা চলছে।

শ্রীলঙ্কার বন্দর ব্যবহার করা হলে পণ্য পরিবহনের ক্ষেত্রে অন্তত ১০ দিন সময় বাঁচবে। এতে রপ্তানি আয়ও বাড়বে।

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনটির সভাপতি সিদ্দিকুর রহমান।

Banglabid

এর আগে বিজিএমইএ নেতাদের সঙ্গে আলোচনাকালে এ প্রস্তাব দেন শ্রীলঙ্কার উন্নয়ন কৌশল ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়কমন্ত্রী মালিক সামারাবিক্রমা।

সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান বলেন, দুই দেশের মধ্যে প্রথমত কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, পোশাক পণ্য রপ্তানির ক্ষেত্রে কিছু পণ্য শ্রীলঙ্কায় পাঠানো হলে লিড টাইম (পণ্য পরিবহনের সময়) কম লাগবে, খরচ কমবে। তা করতে আমরা একটা কমিটি করবো। কমিটিতে দুই দেশের ব্যবসায়ীরা থাকবেন। তারা ব্যবসার অনুকূল পরিবেশ যার যার স্বার্থ বুঝে সিদ্ধান্ত নেবে।

তিনি আরো বলেন, শ্রীলঙ্কার অনেকগুলো সমুদ্র পোর্ট আছে, আমরা যদি তাদের পোর্ট ব্যবহার করি, তাহলে লিড টাইম কমে আসবে। বর্তমানে সিঙ্গাপুরের পোর্ট ব্যবহার করায় ২৬ থেকে ২৭ দিন সময় লাগে। যদি আমরা শ্রীলঙ্কার পোর্ট ব্যবহার করি ১৭ থেকে ১৮ দিন সময় লাগবে। অন্তত ১০ দিনের মতো সময় কবে যাবে।

Reneta

তবে এসব বিষয়ে এখন শুধু প্রাথমিক আলোচনা চলছে। কোনো চুক্তি সই হয়নি বলে জানান বিজিএমইএ সভাপতি।

শ্রীলঙ্কার উন্নয়ন কৌশল ও আন্তর্জাতিক বাণিজ্য বিষয়কমন্ত্রী মালিক সামারাবিক্রমা বলেন, পোশাক খাতে দুই দেশের বাণিজ্য কীভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপিয়ান ও অন্যান্য দেশে পোশাক রপ্তানি বাড়াতে দুই দেশই কাজ করতে আগ্রহী। শুধু গার্মেন্ট নয়, অন্যান্য খাতেও। দুই দেশের বাণিজ্য বাড়াতে আমরা এক সঙ্গে কাজ করতে চাই।

এফবিসিসিআই সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, আমরা দুই দেশ এক সঙ্গে কাজ করার চেষ্টা করছি। সার্কের মধ্যে আঞ্চলিক বাণিজ্য বাড়াতেও কাজ চলছে। শ্রীলঙ্কার পোর্ট ব্যবহার করলে পণ্য পাঠানোর ক্ষেত্রে আমাদের সময় বাঁচবে। আমরা মনে করি এতে দুই দেশের ব্যবসা আরো বাড়বে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজিএমইএর সহ-সভাপতি এসএম মান্নান কচি, শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ, মোহাম্মদি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক, বিজিএমইএ পরিচালক মনির হোসেন, সাইফুদ্দিন, আশিকুর রহমান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৈরি পোশাকপোশাক রপ্তানিবিজিএমইএসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পূর্ণাঙ্গ সাইবার ইউনিট পেল সিআইডি

পরবর্তী

অনুমোদন পেল ফরিদপুর-কুয়াকাটা চার লেন প্রকল্প

পরবর্তী

অনুমোদন পেল ফরিদপুর-কুয়াকাটা চার লেন প্রকল্প

ঢাকায় ফিরেছেন ফরিদুর রেজা সাগর

সর্বশেষ

দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াতে চান ছয় উইকেট নেয়া শরিফুল

আগস্ট ২২, ২০২৬

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা

আগস্ট ২২, ২০২৬

মির্জা ফখরুলকে বিশ্ব নেতাদের অভিনন্দন

আগস্ট ২২, ২০২৬

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT