চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পূর্ণাঙ্গ সাইবার ইউনিট পেল সিআইডি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৫ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০১৮
অপরাধ, বাংলাদেশ
A A

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অধীনে সাইবার পুলিশ ইউনিটের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৃহস্পতিবার বিকেলে প্রধানমন্ত্রী এই সাইবার পুলিশ সেন্টার নামে পুলিশের নতুন এই ইউনিটের অনুমোদন দেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও সাইবার জগতের অপরাধ ঠেকাতে এবার ‘সাইবার পুলিশ সেন্টার’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সিআইডি’র সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) শারমীন জাহান।

তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এবং অর্গানাইজড ক্রাইম ইউনিটের ঐকান্তিক প্রচেষ্টায় চূড়ান্ত অনুমোদন পেল এ ইউনিট। জনগণের সেবায় ও সাইবার ক্রাইম দমনে এ ইউনিট আগামী দিনে অগ্রণী ভূমিকা পালন করবে।

সাইবার ইউনিটের দায়িত্বে থাকবেন একজন ডিআইজি। মোট জনবল থাকবে ৩৪২। তারা দেশব্যাপী কাজ করবেন। আর তাদের যানবাহন থাকবে ৪৯টি।

ইউনিট প্রধান থাকবে একজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি)। তার অধীনে থাকবে দুইজন অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি), তিনজন পুলিশ সুপার, ছয়জন অতিরিক্ত পুলিশ সুপার, ১৮জন সহকারী পুলিশ সুপার, ৪৫জন পরিদর্শক (ইন্সপেক্টর), ১৪০ জন উপ-পরিদর্শক (এসআই), ১০জন সহকারি উপ-পরিদর্শক (এএসআই) ও ৭৫ জন কনস্টেবল।

Reneta

রাজধানীর মালিবাগে সিআইডি’র প্রধান কার্যালয়ের ভেতরে খুব শিগগিরই ‘সাইবার পুলিশ সেন্টার’ নামে একটি বিশেষায়িত ইউনিটটির কার্যক্রম শুরু হবে।

গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর উত্তরায় এপিবিএন-এর একটি অনুষ্ঠানে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া গুজব ঠেকাতে পুলিশের নতুন একটি ইউনিট গঠনের প্রক্রিয়া চলমান রয়েছে। যা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

‘অর্থ মন্ত্রণালয় থেকে ছাড়পত্র পেলেই এই ইউনিটের কাজ শুরু হয়ে যাবে। জনবল প্রস্তুতেরও কাজ চলছে। যাদের এ ইউনিটে পদায়ন করা হবে তাদের প্রশিক্ষণের জন্য বিদেশেও পাঠানো হচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সিআইডিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মায়ের স্বপ্নের বাড়ির ডিজাইন করবেন স্বনামধন্য স্থপতিরা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা কমতে পারে

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইডেন কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT