চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রম আইন বাস্তবায়ন না হলে ক্রেতারা অন্যদিকে যাবে: বার্নিকাট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ২৫, সেপ্টেম্বর ২০১৮
অর্থনীতি
A A
বার্নিকাট

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন: বাংলাদেশে পোশাক শিল্পের সামনে সবচেয়ে বড় বাধা হচ্ছে শ্রমিকদের অধিকারের বিষয়টি; তাই দ্রুত এর আইনগত পরিবর্তন আনতে হবে।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের বিদায় সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজিএমইএর পক্ষ থেকে বার্নিকাটকে ক্রেস্ট প্রদান করা হয়।

বার্নিকাট আরো বলেন: দুর্ভাগ্য যে, সাম্প্রতিক বছরগুলোতে এ বিষয়ের অগ্রগতি ছিল শ্লথ। আমি এ কথাটি অনেকবার জোর দিয়ে বলেছি। আবারও বলব, আন্তর্জাতিক শ্রমনীতি মেনে চলা বুদ্ধিমানের কাজ। এজন্য যত দ্রুত সম্ভব আইনগত পরিবতন জরুরি। নতুবা ক্রেতারা অন্যদিকে যাবে।

তিনি বলেন: আইনগত সমস্যার সমাধান হলে বিদেশের বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে। কারণ ভোক্তারা এখন ক্রয়ের সিদ্ধান্ত নেয়ার আগে শ্রম ইস্যুগুলো বেশি বিবেচনায় নেয়। কিন্তু শ্রমনীতি মানতে দেরি করলে এ দেশের সুনাম ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি বাড়বে।

বাংলাদেশের তৈরি পোশাক কারখানাগুলো বিশ্বের সবচেয়ে নিরাপদ কারখানাগুলোর অন্তর্ভুক্ত উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন: এদেশের পোশাক খাতে অনেক উন্নয়ন হয়েছে। গত ৫ বছরে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের সহযোগিতায় এটি সম্ভব হয়েছে। যা আমার স্বচক্ষে দেখার সু্যোগ হয়েছে। আরএমজি শিল্পের মাধ্যমে এ দেশের লাখ লাখ শ্রমিক দারিদ্রের কবল থেকে মুক্তি পেয়েছে। আগামীতে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের বিশেষজ্ঞ জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কষ্টার্জিত অগ্রগতিকে ধরে রাখার পরামর্শ থাকলো।

অনুষ্ঠানে বার্নিকাটকে উদ্দেশ্য করে বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন: সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশে অথনীতি স্থিতিশীল রয়েছে, প্রবৃদ্ধি এখন ৮ শতাংশের কাছাকাছি। সম্প্রতি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি ৮ হাজার টাকা করা হয়েছে। তিন ধাপে ৩৮১ শতাংশ মজুরি বৃদ্ধি করা হয়েছে। অথচ বিগত বছরে যুক্তরাষ্ট্রে আমাদের পণ্যের মূল্য কমেছে ১১ দশমিক ৭২ শতাংশ। যুক্তরাষ্ট্রের ক্রেতারা যেনো ‘ফেয়ার প্রাইস’ দেন এ বিষয়টি দেখার জন্য আপনার প্রতি অনুরোধ থাকলো।

সিদ্দিকুর আরো বলেন: আপনি দে‌শে ফি‌রে যাওয়ার পর যুক্তরা‌ষ্ট্রের ক্রেতা‌দের এদে‌শের পোশাকের জন্য উপযুক্ত মূল্য দি‌তে অনু‌রোধ জানা‌বেন এটা অনুরোধ থাকলো। যাতে বাংলা‌দে‌শের শ্র‌মিকরা মানসম্পন্ন জীবন যাপন কর‌তে পা‌রে।

এছাড়া বাংলা‌দে‌শের পোশাক শি‌ল্পের জন্য যে‌নো জিএস‌পি সু‌বিধা পূনর্বহাল করা হয় সে অনুরোধও করেন সিদ্দিকুর।

এর পরিপ্রেক্ষিতে বার্নিকাট বলেন৷ অা‌মি কথা দি‌চ্ছি, সবসময় বাংলা‌দে‌শের ই‌তিবাচক দিকগু‌লো বি‌শ্বের দরবা‌রে তু‌লে ধরব। তবে বর্তমা‌নে চ্যা‌লেঞ্জ হ‌লো জাতীয় কর্মপ‌রিকল্পনার অাওতায় কারখানাগু‌লোর সংস্কা‌রের কাজ শেষ করা, অ্যাকর্ড অ্যালা‌য়ে‌ন্সের কারখানাগুলো‌তে অগ্রগ‌তি বজায় রাখা।

ট্যাগ: বার্নিকাটসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জবি’র দুই শিক্ষার্থী বহিষ্কার

পরবর্তী

নামবদল আর গল্পবদলের মিশনে শাকিব-বুবলী

পরবর্তী

নামবদল আর গল্পবদলের মিশনে শাকিব-বুবলী

পৌষী

নারী নির্যাতনে পরাজিত মানবিক বিবেক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় মুসলিম কলোনিতে পানি একমাস বন্ধ, পাশে হিন্দু কলোনিতে সব ঠিকঠাক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT