পাকিস্তান-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটিতে শোয়েব মালিকের অনবদ্য ৯৬ রানের এক ইনিংসের পরও আলো স্বলপতার কারণে পাকিস্তানের ইনিংসে ২ ওভার কমে আসা ৪৮ ওভারের দলীয় ইনিংসে ডিএল ম্যাথডে ৫ রানের জয় পেয়েছে জিম্বাবুয়ে।
হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে চামু চিবাবার ৯০ এবং অধিনায়ক এলটন চিগাম্বুরার ৬৭ রানের সুবাদে ৬ উইকেটে ২৭৬ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। পাকিস্তানের পেস বোলার ওয়াহাব রিয়াজ ৪ উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে ধারাবাহিকভাবে উইকেট হারানো পাকিস্তান দলের ইনিংসে শোয়েব মালিক ৯৬ রানের এক লড়াকু ইনিংস খেললেও পরাজয় এড়াতে ব্যর্থ হয়। পাকিস্তানের আমির ইয়ামিন ৬২ রান করে মালিককে যোগ্য সঙ্গ দেন। মালিক এবং ইয়ামিনের ১১১ রানের জুটিতে পাকিস্তান জয়ের আভাসই পাচ্ছিল।
পরবর্তী সময়ে মালিক ও ইয়াসিরের ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটির পরেও আলোক স্বল্পতার কারণে ৪৮ ওভারে নেমে আসা ম্যাচটিতে ৫ রানে জয় পায় জিম্বাবুয়ে। তখন পাকিস্তানের সংগ্রহ আট উইকেট হারিয়ে ২৫৬ রান। আলোক স্বল্পতার কারণে ৪৮ ওভারে ২৬২ রানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিলো।
প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন জিম্বাবুয়ের অধিনায়ক এলটন চিগাম্বুরা।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতায় রয়েছে দুই দল। প্রথম ওয়ানডে ম্যাচটিতে ১৩১ রানের বিশাল জয় পায় পাকিস্তান।






