চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোলাকিয়ার ঈদ জামাতে লাখো মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৭ পূর্বাহ্ণ ০৩, মে ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A
শোলাকিয়া ঈদ জামাতে লাখো মুসল্লি অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মহামারী কাটিয়ে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দানে আবারও অংশ নিয়েছে লাখ লাখ মুসল্লি।

বৃহত্তম এই ঈদ জামাতে দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা করোনা থেকে মুক্তি, দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেছেন। বৃহত্তম এই জামাত শোলাকিয়া থেকে সরাসরি সম্প্রচার করেছে শুধু চ্যানেল আই।

দু’শ’ বছরের ইতিহাসে করোনা মহামারির কারণে গত ২ বছর বন্ধ ছিল ঐতিহাসিক শোলাকিয়া মাঠের ঈদ জামাত। করোনা সংক্রমণ কমে যাওয়ায় অনুষ্ঠিত এবারের ঈদ জামাতকে ঘিরে মুসল্লীদের আগ্রহ ছিলো বেশি। সকাল থেকেই মুসল্লিদের গন্তব্য কিশোরগঞ্জ শহরের পূর্ব প্রান্তের ঐতিহাসিক শোলাকিয়া মাঠের দিকে।

Banglabid

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দূর-দূরান্ত থেকে আসা টুপি পাঞ্জাবী পরা পায়ে হাঁটা মুসল্লিদের ভিড় এই বিশাল মাঠে এসে পরিণত হয় জনসমুদ্রে। করোনার স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নিতে মাস্ক পড়ে আসেন অনেকেই।

নিরাপত্তা তল্লাশী ছাড়া এবারও কাউকেই মাঠে প্রবেশ করতে দেয়া হয়নি। অন্য যেকোন বারের তুলনায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

দেশ বিদেশের দর্শকদের জন্য সরাসরি সম্প্রচার করা হয় চ্যানেল আইতে। মাঠ ছাড়িয়ে আশেপাশের রাস্তা, ফাঁকা জায়গা, বাড়ি, বাড়ির ছাদে মুসল্লিরা দাঁড়িয়ে পড়েন নামাজে।

Reneta

বেলা ১০ টার পর পরই ঐতিহাসিক এই জামাতের ইমাম আহবান জানান, শোলাকিয়ার ১৯৫তম ঈদুল ফিতরের জামাতে নামাজ আদায়ের জন্য। শুরু হয় ঐতিহাসিক শোলাকিয়ায় উপমহাদেশের সবচেয়ে বড় ঈদ জামাত।

শতবছর আগে সোয়া লাখ মুসল্লির নামাজ আদায়ের কারণে ঐতিহাসিক এই মাঠের নাম হয় সোয়ালাখিয়া। কালের বিবর্তনে এখন তা শোলাকিয়া মাঠ। নামাজ শেষে মুসল্লিদের জন্য দিক নির্দেশনামুলক খুতবা। এরপর কাঙ্ক্ষিত মোনাজাত।

লাখ লাখ মানুষ অংশ নেন মোনাজাতে। পাপ আর করোনা থেকে মুক্তি এবং পরম করুাণাময়ের অপার সন্তুষ্টি অর্জনে দু’হাত তুলে কান্নায় ভেঙ্গে পড়েন অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদঈদুল ফিতর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডায় ঈদ জামাত

পরবর্তী

দলের হয়ে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের speaking at a press conference in a blue suit and yellow tie. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের হয়ে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

বৃষ্টির মধ্যে রিকশা ও সাইকেল চালকদের ছবি, জলজট ও ভিজে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের আনন্দে বৃষ্টির হানা

সর্বশেষ

মেহেরপুরের কমিউনিটি ক্লিনিকগুলিতে ঔষুধের তীব্র সংকট, ভেঙ্গে পড়েছে চিকিৎসা সেবা

আগস্ট ২৪, ২০২৬

মরক্কান আইয়ুব বুয়াদির বিষয়ে চুক্তিতে পৌঁছেছে ম্যান সিটি

আগস্ট ২৪, ২০২৬

সিরাজগঞ্জের চলনবিলে উন্মুক্ত পদ্ধতিতে হাঁস পালনে বদলে যাচ্ছে অর্থনীতি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পানি, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ

আগস্ট ২৪, ২০২৬

সরকারের ১৮০ দিন: রাজনৈতিক সরকারে প্রত্যাবর্তনে কতোটা স্বস্তিতে অর্থনীতি?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT