চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলের হয়ে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ০৩, মে ২০২২
বাংলাদেশ, রাজনীতি
A A

মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতরে দেশবাসীকে আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি মঙ্গলবার সকালে তার বাসভবনে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদ উল ফিতরের মহিমান্বিত আহবানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্বসমাজ এবং দেশপ্রেম আর মানবতাবোধের বহৃিশিখায় জেগে উঠু্ক প্রতিটি মানবহৃদয়।

তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন আসুন, সমাজের ধনী – গরীব ধর্ম-বর্ন- গোত্র,জাতিগোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে ঈদের এই খুশি ভাগাভাগি করে নেই।

‘‘পরম করুনাময় আল্লাহ- তায়া’লার কাছে প্রার্থনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব যুদ্ধ বিগ্রহ, মহামারী, দুঃখ-জ্বরা; সুখ শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সংকট পেরিয়ে আশার সুবর্ণ প্রদীপ জ্বালিয়েছে, একইভাবে করোনা সংকট মোকাবিলা করে আবারও নব উদ্যমে কাঙ্ক্ষিত উন্নয়নের পথে, আলোর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’’

Reneta

ওবায়দুল কাদের আশা প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু কন্যার সাহসী ও মানবিক নেতৃত্বে সকল ষড়যন্ত্র ও সংকটের সাগর পেরিয়ে তীরে পৌঁছাবে বাংলাদেশ ইনশাআল্লাহ ।

মনের গহীনে আলো জ্বালিয়ে অমানিশার আঁধার দূর করার আহবান জানিয়ে তিনি বলেন, সহমর্মিতার সহজাত বাঙালি চেতনায় জাগিয়ে তুলে নিজেকে, সমাজ ও দেশকে।

করোনা সংকটে সকলকে সাহস ও মনোবল নিয়ে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ন্ত্রণে এলেও নির্মূল হয়নি।

দলমত নির্বিশেষে করোনা সংকট উত্তরনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে তিনি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের মাধ্যমে ঈদ উদযাপন করে রাজনৈতিক দলমতের  ঊর্ধ্বে উঠে অভিন্ন শত্রু করোনাকে প্রতিরোধ করার আহবান জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আওয়ামী লীগঈদওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গ কেন ভারতের অন্য রাজ্যগুলো থেকে আলাদা, নির্বাচন নিয়ে নানা কথা

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের ওপর নজরদারি নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এপ্রিল ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি সবচেয়ে বেশি: বাণিজ্য মন্ত্রী

এপ্রিল ২০, ২০২৬

ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র

এপ্রিল ২০, ২০২৬

সব দিন সবার জন্য ভালো যায় না: নাহিদ রানা

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT