চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেয়ারবাজার চাঙ্গা করতে কমানো হবে কর্পোরেট করহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ০৩, জুন ২০২১
- সেমি লিড, অর্থনীতি
A A
ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবনের ছবি, শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

শেয়ারবাজারকে উজ্জীবিত করতে প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে কর্পোরেট করহার কমানোর বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়াও বেশ কয়েকটি উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে তিনি এ কথা বলেন।

আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোট টাকা। যা দেশের মোট জিডিপির ১৭ দশমিক ৪৭ শতাংশ।

এই বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। যা মোট জিডিপির ৬ দশমিক ২ শতাংশ। অর্থাৎ মোট বাজেটের এক তৃতীয়াংশই ঘাটতি ধরা হয়েছে। যা চলতি (২০২০-২১) অর্থবছরের ঘাটতির চেয়ে ২৭ হাজার ২৩০ কোটি টাকা বেশি।

অর্থমন্ত্রী বলেন, সরকার পুঁজিবাজারকে গতিশীল ও উজ্জীবিতকরণের লক্ষ্যে নানাবিধ সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করছে। স্টক এক্সচেঞ্জকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্দেশ্যে ও যুগের সাথে তাল মিলিয়ে আরো কিছু পদক্ষেপ শিগগিরই বাস্তবায়ন করা হবে। যেমন, পুঁজিবাজারে ট্রেজারি বন্ডের লেনদেন চালু করা, আধুনিক পুঁজিবাজারের বিভিন্ন ইন্সট্রুমেন্ট যথা: সুকুক ডেরিভেটিভস, অপশনস এর এর লেনদেন চালু করা, ওটিসি বুলেটিন বোর্ড চালু করা, ইটিএফ চালু করা, ওপেন এবং মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত করা ইত্যাদি।

কর্পোরেট কর হার কমানোর বিষয়টি বিবেচনায় রয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, কর্পোরেট করহার কমালে বেশি সংখ্যক ভাল কোম্পানি পুঁজিবাজারে আসবে।

ট্যাগ: ২০২১-২২ অর্থবছরের বাজেটবাজেটশেয়ারবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচন কমিশনের বরাদ্দ কমলো

পরবর্তী

আরেক দফায় সস্তা হবে তামাকপণ্য, বাড়বে তামাকজনিত ক্ষতি

পরবর্তী
তামাক পণ্য ও সিগারেটের ছবি, বাংলাদেশি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

আরেক দফায় সস্তা হবে তামাকপণ্য, বাড়বে তামাকজনিত ক্ষতি

বিচারপতি

বাজেটে সুপ্রিম কোর্ট ও আইন-বিচার বিভাগের বরাদ্দ বেড়েছে

সর্বশেষ

বৈদেশিক মুদ্রার রিজার্ভে সুখবর

আগস্ট ২৫, ২০২৬

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT