চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হচ্ছে সুরের ধারার পৌষ উৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৩ পূর্বাহ্ণ ১৩, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

গ্রামীণ মেলার আদলে লোকজ নানা পণ্যের সমাহারে রাজধানীতে শুরু হয়েছিলো পৌষ উৎসব-১৪২৬। দুই দিনব্যাপী এই উৎসবের পর্দা নামছে সোমবার মধ্য রাতে। 

পৌষের আবাহনে সাজানো এই মেলাটি শহুরে জীবনে গ্রামীণ আবহ ফুটিয়ে তুলেন মেলাটির আয়োজক সংগীত সংগঠন সুরের ধারা। রবিবার থেকে রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে শুরু হয় পৌষ উৎসব। লোকজ নাচ-গান, আবৃত্তি, রবীন্দ্র ও নজরুলসংগীতসহ নাটকে বহুমাত্রিক সাংস্কৃতিক পরিবেশনায় সাজানো হয় এ উৎসব।

দলীয় সংগীতের সুরে প্রথম দিনের অনুষ্ঠানের সূচনা। সুরের ধারার শিল্পীরা গেয়ে শোনান ‘মাটি তোদের ডাক দিয়েছে আয়রে চলে, আয় আয় আয়’। এরপর শুরু হয় উৎসবের উদ্বোধনী আনুষ্ঠানিকতা। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে উৎসব উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। শুভেচ্ছা বক্তব্য দেন সুরের ধারার অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

সোমবার বিকেল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে উৎসব। সন্ধ্যায় সেখানে উদ্‌যাপিত হবে রেজওয়ানা চৌধুরী বন্যার জন্মদিন। পাঁচ বছর ধরে এ আয়োজন করে আসছে সুরের ধারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রেজওয়ানা চৌধুরী বন্যাসুরের ধারা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘অনেক চেষ্টা করে কান্না লুকিয়েছি’

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি বরদাস্ত করা হবে না: মামুনুল হক

জুন ৩, ২০২৬

রামিসা হত্যায় আমার কিছুটা দোষ আছে: আদালতে সোহেল রানা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লির রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত

জুন ৩, ২০২৬

ঋতুপর্ণার গোলে প্রথমার্ধে সমতায় বাংলাদেশ

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT