চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শেখ হাসিনা রেফারি থাকলে নির্বাচনে যাবে না বিএনপি’

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৮:৩৭ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৭
রাজনীতি
A A

শেখ হাসিনার রেফারিতে ২০১৯ সালের জাতীয় নির্বাচনে বিএনপি অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান টুকুসহ নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন নামের একটি সংগঠনের মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি নির্বাচনে যেতে চায়, কিন্তু শেখ হাসিনা রেফারি থাকলে নয়। শেখ হাসিনা রেফারি থাকলে কি ধরণের নির্বাচন হয় ২০১৪ সালের ৫ই জানুয়ারি নির্বাচনসহ বিগত দিনের নির্বাচনগুলো দেখলেই বুঝা যায়। জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ডসহ স্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি না করলে দেশে সৃষ্ট রুদ্ধদার পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দায়ী থাকবে।’

Banglabid

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ার করে দুদু বলেন, ‘নির্বাচন ও আইনশৃঙ্খলা যেমন গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, তেমনিভাবে আলোচনাও গুরুত্বপূর্ণ। আপনি ভারত ও ভুটানের সঙ্গে আলোচনায় বসতে পারেন কিন্তু সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসতে চান না। দেশের চলমান গণতন্ত্রের সংকট সমাধানে অনতিবিলম্বে খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসুন। অন্যথায় বিএনপি কর্মসূচি দিলে দেশে কি ধরণের পরিবেশ সৃষ্টি হতে পারে তা আপনি ভাল করেই জানেন?’

তিনি বলেন, ‘পাকিস্তান আমলে সর্বশেষ জাতীয় নির্বাচনে বঙ্গবন্ধু এবং বিরোধীদলকে নির্বাচনে আনার জন্য সকল বিরোধীদলের নেতাকর্মীদের মুক্তি দেয়া হয়েছিল। এমনকি বঙ্গবন্ধুর বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করেছিল পাকিস্তানের শাসকগোষ্ঠী। যার ফলে অনুষ্ঠিত হয়েছিল ১৯৭০ সালের জাতীয় নির্বাচন। একইভাবে বিএনপিকে আগামী নির্বাচনে আনতে হলে খালেদা জিয়া ও তারেক রহমানসহ সকল বিরোধী নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করে মুক্তি দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘৩০ এপ্রিল প্রধানমন্ত্রী হাওর অঞ্চলে যাবেন। বিরোধীদলের চাপে হোক আর যে কারণেই হোক তিনি সেখানে যাচ্ছেন, এজন্য আমরা তাকে ধন্যবাদ জানাই।’

Reneta

আয়োজক সংগঠনের সভাপতি এম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশার সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতউল্লাহ, শাহ মোহাম্মদ নেছারুল হক, আমিনুল ইসলাম, প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিশামসুজ্জামান দুদু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘পুলিশ ফোর্স নয়, পুলিশ হল সেবা’

পরবর্তী

মোহামেডানকে জয়ে ফেরালেন রকিবুল

পরবর্তী
ম্যাচ জিতিয়েই মাঠ ছেড়েছেন রকিবুল

মোহামেডানকে জয়ে ফেরালেন রকিবুল

‘টাকার খেলা’য় দিশেহারা আন্তর্জাতিক সূচি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT