চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুতে কারা পাবে ফাইজারের করোনা ভ্যাকসিন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নিজেদের তৈরি করোনাভাইরাস ভ্যাকসিনের ৯০ শতাংশের বেশি সুরক্ষা দিতে পারে বলে দাবি করেছে মার্কিন সংস্থা ফাইজার ও বায়োএনটেক। বিবিসি বলছে: বিশ্বের ৬টি (যুক্তরাষ্ট্র, জার্মানি, ব্রাজিল, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা ও তুরস্ক) দেশে ৪৩ হাজার ৫০০ জনের দেহে এই ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষায় কোনো রকম ঝুঁকি দেখা যায়নি।

সবার আগে কারা এই ভ্যাকসিন পেতে যাচ্ছে?

বিবিসি বিশ্লেষণে বলা হচ্ছে, এই ভ্যাকসিন কারা পাবে তা বয়স বিবেচনার ওপর নির্ভর করে। আর যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে তারা অগ্রাধিকার পাবে।

সাধারণত যুক্তরাজ্যে প্রাথমিক অগ্রাধিকার তালিকায় শীর্ষে রয়েছে বয়স্ক কেয়ার হোমের বাসিন্দা এবং সেখানকার কর্মচারীরা। তাদের পরে স্বাস্থ্যকর্মী তথা হাসপাতালের কর্মীরা এগিয়ে থাকেন। এরপর মূলত বয়স অনুসারে ঝুঁকিপূর্ণ ও নানা ঝূঁকিপূর্ণ রোগে আক্রান্তরা স্থান পান।

অগ্রাধিকার তালিকার সবার নিচের দিকে মূলত ৫০ বছরের কম বয়সী লোকদের নাম রয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেডিসিনের প্রস্তাব অনুসারে পাঁচ দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের অধিবাসীদের করোনাভাইরাস টিকা দেওয়ার কথা বলা হচ্ছে-যেমন- স্বাস্থ্য ও জরুরি সেবায় নিয়োজিত কর্মী, দুরারোগ্য ও জটিল রোগে আক্রান্ত ও বয়স্ক ব্যক্তি, নিত্য প্রয়োজনীয় সেবাখাতের কর্মী, পূর্ণবয়স্ক তরুণ, শিশু এবং জরুরি পণ্য সরবরাহে নিয়োজিত কর্মী এবং সবশেষে গণ-টিকার আওতায় নাগরিকরা।

বিজ্ঞান ও মানব সমাজের জন্য এটি বড় সাফল্য বলে দাবি করেছে ফাইজার ও বায়োএনটেক। চলতি মাসের শেষের দিকে জরুরি প্রয়োজনে তারা এই ভ্যাকসিন ব্যবহারের পরিকল্পনা করছে।

তারা আশা করছে যে, এবছরের শেষের দিকে পাঁচ কোটি ভ্যাকসিন সরবরাহ করতে পারবে। আগামী বছরের শেষ নাগাদ ১৩০ কোটি ভ্যাকসিন তৈরির কথা বলছে। তবে এই ভ্যাকসিন সংরক্ষণের জন্য একটি সমস্যা হলো, এটি মায়নাস ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হবে।

বিশ্বে অনেক দেশের ঔষুধ কোম্পানি করোনা ভ্যাকসিন আবিষ্কারে কাজ করছে। কিন্তু এর মধ্যে ফাইজার ও বায়োএনটেকের অগ্রগতি সবচেয়ে বেশি লক্ষ্য করা গেলো।

বিশ্লেষণে দেখা গেছে, এই ভ্যাকসিনে অন্য ভ্যাকসিন থেকে একেবারে ব্যতিক্রমধর্মী পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যাতে মানবদেহের রোগ প্রতিরোধী ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তোলার জন্য ভাইরাসের জেনেটিক কোড শরীরে ইনজেক্ট করা হয়। যা আগে কখনো ব্যবহৃত হয়নি।

তিন সপ্তাহের ব্যবধানে এই ভ্যাকসিনের দুটি ডোজ দিতে হয়।

তবে তারা এটাও বলছেন যে, এই ভ্যাকসিনের গবেষণা এখনো চূড়ান্তভাবে শেষ হয়নি। আরও গবেষণা অব্যাহত রয়েছে।

ট্যাগ: করোনা ভ্যাকসিনফাইজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দারাজের আড্ডায় এবার সাকিব আল হাসান

পরবর্তী

রায়হান হত্যা: ৭ দিনের রিমান্ডে এসআই আকবর

পরবর্তী
রায়হান হত্যা

রায়হান হত্যা: ৭ দিনের রিমান্ডে এসআই আকবর

কাজে মগ্ন শ্রাবন্তী, প্রথমবার ওয়েব সিরিজে

সর্বশেষ

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT