চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার ফিরছেন সিদ্দিকুর, দৃষ্টির জন্য ছয় সপ্তাহ অপেক্ষা

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
৬:১৮ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৭
বাংলাদেশ
A A

পুলিশের টিয়ার সেলের আঘাতে দৃষ্টিশক্তি হারাতে বসা সিদ্দিকুর রহমানের অপারেশনের পর আজ তাকে ডিসচার্জ করা হয়েছে। শুক্রবার ভারতের চেন্নাইয়ে শংকর নেত্রালয়ে তিতুমীর কলেজের এই শিক্ষার্থীর চোখের অপারেশন হয়। ডাক্তার লিঙ্গাম গোপাল আজ তার চোখ পরীক্ষা করে দেখেছেন। আগামী ১০ আগস্ট আবার সিদ্দিকুরের চোখ পরীক্ষা করে দেখবেন তিনি। এরপরই ১১ আগস্ট সিদ্দিকুর দেশের উদ্দেশ্যে রওনা দেবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে চেন্নাইয়ের চিকিৎসকরা জানান বাম চোখে অস্ত্রোপচার করলে এক শতাংশ দেখার সম্ভাবনা রয়েছে, সিদ্দিক চাইলে মানবিক দৃষ্টিতে তার বাম চোখের অস্ত্রোপচার করা হবে। এরপর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্দিক বাম চোখে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেয়। তার ডান চোখ পুরোপুরি অকেজো হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চেন্নাইয়ে আনার পর পরীক্ষা করে দেখা যায় সিদ্দিকুর কোন আলো দেখতে পারছেন না। অপারেশনের পর সিদ্দিকুর জানান তিনি সামান্য পরিমাণ আলো দেখতে পারছেন। সিদ্দিকুর বাম চোখে দেখতে পারবেন কিনা বা কতটুকু দেখবেন, তা নিশ্চিত হতে আরও চার থেকে ছয় সপ্তাহ অপেক্ষা করতে হবে।

২৭ জুলাই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে সিদ্দিকুরকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হয়।

২০ জুলাই শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে অবস্থান নেয়।

একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার সেল ছোড়ে পুলিশ। এসময় শিক্ষার্থীদের লাঠিপেটা করা হয়। ওই দিন চোখে গুরুতর আঘাত পান তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সিদ্দিকুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ফরেনসিক রিপোর্ট পেয়েছেন তদন্তকারী কর্মকর্তা

মে ২৩, ২০২৬

বাতিল হচ্ছে ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প, টোলে চলবে দ্রুতগতির গাড়ি

মে ২৩, ২০২৬

‘কী ভাবছিলি, মইরা গেছি? মরি নাই…’

মে ২৩, ২০২৬

নতুন কোচের সঙ্গে চুক্তি হয়নি, সান মারিনো ম্যাচে তার ‘পরীক্ষা’

মে ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভাল

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT