চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিমূল ইউসুফের ৬০ উদ্‌যাপন

মুহাম্মাদ আসাদুল্লাহ মুহাম্মাদ আসাদুল্লাহ
১১:৩১ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০১৭
বিনোদন
A A

শিমূল ইউসুফকে ‘মঞ্চকুসুম’ নামে ডাকা হয়। তাকে এ উপাধি দেন সেলিম আল দীন। বাংলা অভিনয়রীতি বিকাশ ও শুদ্ধ সঙ্গীতচর্চায় অবদানের জন্য কবি বেগম সুফিয়া কামাল ও সেলিম আল দীন মিলে তাকে এ উপাধিতে ভূষিত করেন। গতকাল মঙ্গলবার শিমূল ইউসুফ পা রাখেন ৬০ বছরে। মঞ্চকুসুমের ষাটে পদার্পণ স্মরণীয় করে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি মাঠে আয়োজন করা হয় ‘জয়ন্তী মঞ্চকুসুম ৬০ শিমূল’।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটায় আগতদের স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করেন অভিনেতা ও নির্দেশক আফজাল হোসেন। বক্তৃতা না করে অনুভূতি ভাগাভাগি করার জন্য চারজনকে মঞ্চে ডাকেন। শুরুতে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন,  ‘৬০ বছর মানেই হলো জীবন শুরু। শিমূলের শিল্প যাত্রা ও অর্জনের দৈর্ঘ্য তার দৈর্ঘ্যের চেয়ে অনেক অনেকগুণ বেশি।’  তারাপদ রায়ের লেখা রম্যগল্প ‘জীবন বীমা’ পড়ে সবাইকে আনন্দ দেন রামেন্দু মজুমদার।

আবৃত্তিকার আশরাফুল আলম শিমূল ইউসুফকে উৎসর্গ করে আবিদ আজাদের লেখা একটি কবিতা আবৃত্তি করেন। শুধু শিমূল ইউসুফ নন, আবৃত্তিতে মুগ্ধ হন উপস্থিত সবাই। নির্দেশক আতাউর রহমান নিজের লেখা কবিতা আবৃত্তি শেষে উপহার দেন শিমূল ইউসুফকে। সুবীর নন্দী গাইলেন দ্বীজেন্দ্রলাল রায়ের লেখা ও সুর করা ‘মহা সিন্ধুর ওপার থেকে’ গানটি।

সৈয়দ সালাউদ্দিন জাকি উত্তরীয় পরিয়ে দেন শিমূল ইউসুফকে। রূপা চক্রবর্তী, তামান্না রহমান, আসাম থেকে আসা অভিজিৎ বড়ুয়া, রুহুল আলম, আহকাম উল্লাহ, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গোলাম কুদ্দুস স্মৃতিচারণ করেন শিমূল ইউসুফকে নিয়ে। ফুল দিয়ে শুভেচ্ছা জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

এর ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা নিয়ে হাজির হন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সবিচ আশরাফুল আলম খোকন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে শিমুল ইউসুফ বলেন, ‘আমি মুগ্ধ! মানুষের যে ভালোবাসা আমি পেয়েছে ততটা আশা করিনি।’ তিনি অশ্রুসিক্ত গলায় কলকাতার প্রয়াত গায়ক কালিকা প্রসাদ মজুমদারের কথা স্মরণ করেন। সেলিম আল দীনের কথা স্মরণ করেন। তিনি বলেন, ‘কালিকা প্রসাদ ও সেলিম আল দীন, দুজনেই ছিলেন শেকড় সন্ধানী।’ আগত শুভানুধ্যায়ীদের তিনি অনুরোধ করেন তাকে শুভেচ্ছা জানানোর জন্য আনা ফুলগুলো কালিকা প্রসাদকে উৎসর্গ করতে। মঞ্চের মাঝে কালিকা প্রসাদের ছবি ঢেকে যায় ফুলে ফুলে। এ সময় মঞ্চের পাশ থেকে বাজানো ভায়োলিনের করুণ সুরে নীল হয়ে ওঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাঠ।  শিমূল ইউসুফ ধ্যানমগ্ন হয়ে কালিকা প্রসাদকে উদ্দেশ্য করে বলেন, ‘যেখানেই থাকো ভালো থেকো ভাই’।

ট্যাগ: শিমূল ইউসুফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্যক্তির বদলে এবার প্রতীক দেখে ভোট দেবেন কুমিল্লার মানুষ

পরবর্তী

প্রেমের ভাবনা আনন্দের বদলে কষ্ট দেয় বিক্রম ভাটকে

পরবর্তী

প্রেমের ভাবনা আনন্দের বদলে কষ্ট দেয় বিক্রম ভাটকে

সরকারি কলেজের প্রতি আগ্রহ হারাচ্ছে শিক্ষার্থী ও অভিভাবকরা: মাউশি

সর্বশেষ

চির উন্নত তব শির

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের সর্বোচ্চ সামরিক কমান্ডের দুই শীর্ষ জেনারেল অপসারিত

আগস্ট ২৯, ২০২৬
দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

দীর্ঘ ১৫ বছর পর আলোর মুখ দেখলেন ঘরবন্দী সালেহা বেগম

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে বন্যায় সুড়ঙ্গে এখনও শতাধিক মানুষ, পাথর সরিয়ে প্রাণ বাঁচানোর লড়াই

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT