চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিডিউল জটিলতায় ‘বালিঘর’-এ থাকছেন না তিশা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ০৪, জুন ২০১৮
বিনোদন
A A

কলকাতার নামী পরিচালক অরিন্দম শীলের ছবি ‘বালিঘর’-এ থাকছেন না তিশা। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি ছবি থেকে সরে এসেছেন। খবরটি নিশ্চিত করে তিশা আজ (সোমবার) দুপুরে তার ফেইসবুক ফ্যান পেজে একটি পোস্ট দিয়েছেন। তিশার ভক্তরা যেন বিভ্রান্ত না হয়, সেজন্য ‘বালিঘর’ থেকে সরে যাওয়ার খবর আগেই জানিয়েছেন এই অভিনেত্রী।

‘আমার ভক্ত এবং দর্শক ভাই-বোনদের উদ্দেশ্যে একটা তথ্য জানিয়ে রাখতে চাই যাতে ভবিষ্যতে কোনো ভুল বোঝাবুঝি আর গুজবের সুযোগ না থাকে।– জানান তিশা।

তিনি লেখেন, কলকাতার বিশিষ্ট পরিচালক অরিন্দম শীলের ‘বালিঘর’ ছবিটি আমি আর করছি না। শিডিউল ঘটিত জটিলতার কারনে আমি সেই ছবিটা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়ে পরিচালকের সঙ্গে আমার আলাপ হয়েছে। এবং আমরা সকল প্রকার সৌজন্য বজায় রেখেই একমত হয়েছি। আমি ছবিটার জন্য শুভ কামনা জানিয়ে রাখছি।

Banglabid

এরআগে বছরের শুরুতেই ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছিলো, ‘বালিঘর’ ছবিটি যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল ক্রিয়েশনস আর ভারতের নাথিং বিয়ন্ড সিনেমা। এই ছবির সংগীত পরিচালনা করবে বাংলাদেশের চিরকুট আর ভারতের বিক্রম ঘোষ। ছবিতে অভিনয় করছেন বাংলাদেশ থেকে আরিফিন শুভ, তিশা, নওশাবা আর ভারত থেকে আবির চট্টোপাধ্যায়, পার্ণো মিত্র, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। গত মার্চ মাসে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা ছিল।

কিন্তু এবার জানা গেল, ছবিটির শুটিং শুরু হবে এ বছর সেপ্টেম্বরে। শুটিংয়ের তারিখ পরিবর্তন হওয়া নাকি কাল হয়ে দাঁড়িয়েছে তিশার। জানালেন, ওই সময় অন্য কাজের জন্য সময় চূড়ান্ত করে রেখেছেন তিনি।

জানা গেছে, যেসময় বালিঘর ছবির শুটিং শুরু হবে ওই সময় দেশের বাইরে শো থাকবে তিশা। কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য শিডিউল দেওয়া আছে তার। এ ছাড়া দেশের বাইরে বেড়াতে যাওয়ার পরিকল্পনা আছে। সবকিছু এমনভাবে শিডিউল করা যে নতুনভাবে শিডিউল করা মোটেও সম্ভব নয়।

Reneta

তিশা সরে যাওয়ার পর ‘বালিঘর’-এ যুক্ত হচ্ছেন বাংলাদেশের আরেক অভিনেত্রী জাকিয়া বারী মম। এমনইটা খবর ছড়িয়েছে। এই খবরের সত্যতা নিশ্চিত করতে মমর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো সাড়া দেননি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিন্দম শীলজাকিয়া বারী মমনুসরাত ইমরোজ তিশাবালিঘরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

সেঞ্চুরির আগে থেকেই তানজিদের প্রশংসায় পঞ্চমুখ হলেন পন্টিং

আগস্ট ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

থামছেই না হাম: প্রাণ হারাল আরও ৪ শিশু, মোট মৃত্যু বেড়ে ৮৯৪

আগস্ট ১৪, ২০২৬

ঝড়ো হাওয়ার শঙ্কা, নিম্নচাপের প্রভাবে বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আগস্ট ১৪, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

দুই সপ্তাহে ১৬ বোমা, সাভার কি জঙ্গিদের নতুন ঘাঁটি?

আগস্ট ১৪, ২০২৬

ডক্টরেট পেয়ে যা বললেন আবেগাপ্লুত রানী মুখার্জী

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT