চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা বাজেট: গ্রাম থেকে উন্নয়ন পরিকল্পনার তাগিদ

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৪:৪১ পূর্বাহ্ণ ০৫, এপ্রিল ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

শহর থেকে নয় বরং গ্রাম থেকেই উন্নয়ন পরিকল্পনা করা প্রয়োজন। প্রয়োজন শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ দেয়া। এমন আরো নানা সুপারিশ উঠে এসেছে শিক্ষা বাজেট আয়োজনে। শিক্ষার্থী, শিক্ষক আর অভিভাকরা বলেছেন, শিক্ষার জন্য প্রয়োজন জাতীয় পরিকল্পনার সঙ্গে স্থানীয় পরিকল্পনার যোগসূত্র।

চট্টগ্রাম জেলার বিচ্ছিন্ন জনপদ সন্দ্বীপ। মোহনীয় এক অন্যরূপ এই জনপদের প্রাকৃতিক শোভা মণ্ডিত সন্দ্বীপের হাজী আব্দুল বাতেন হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়ে গেল প্রাক বাজেট আলোচনার শিক্ষা বাজেট।

গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের সঞ্চলানায় বাজেট আয়োজন প্রথমেই স্থানীয় সমস্যার কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। তারা বলেন, এখানে প্রধান সমস্যা হলো বাল্য বিবাহ। বখাটে ছেলেরা যেভাবে স্কুল মেয়েদের ইভ টিচিং করছে এর ফলে স্কুলে মেয়েরা আসতে ভয় পাচ্ছে।

এখানে আসা আরেক শিক্ষার্থী বলেন, বিদ্যালয়গুলোতে একাডেমিক ভবনের সংকট।

এমন বিষয়ে আশ্বাস দেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেসবাহ উদ্দিন। তিনি বলেন, প্রত্যেক উপজেলার জন্য তালিকা পাঠিয়েছি এ বছরই ৬টি উপজেলার অনুমোদন চলে আসবে। আশা করছি এর ফলে ৬টি আধুনিক নতুন ল্যাব অনান্য উপজেলার মতো এ সন্দ্বীপেও দিতে পারবো।

বাজেট অনুষ্ঠানে এক অভিভাবক বলেন, এখানকার ছাত্র-ছাত্রীদের উপর তেমন কোন লেখাপড়া নিয়ে প্রতিযোগীতামুলক ভাব নেই।

Reneta

এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য মাহফুজার রহমান বলেন, এখানকার এই অবস্থায় প্রথমত শিক্ষকের অভাবগুলো দূর করতে হবে। এ ছাড়া স্থানীয় শিক্ষকরা তাদের পেশাগত নানান সমস্যার কথা তুলে ধরেন।

বাজেট আলোচনায়  গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, চাহিদার সাথে তাল দিতে আমাদের এ সরবরাহটা বাড়ছে না। সাপ্লাইয়ের বিষয়ে আমরা যথেষ্ট দুর্বল। সেই জায়গায় সবচেয়ে বড় যে জিনিস তা হলো- অর্থের সংস্থান।

তিনি আরো বলেন, আমরা ক্রমাগতভাবে দেখছি শিক্ষা বাজেটে বরাদ্দ কমছে।

এই বিচ্ছিন্ন জনপদে এমন আয়োজন এই প্রথম এমন কথায় শিক্ষার্থীরা বলছে তৃণমুলের সমস্যাগুলো প্রাধান্য দিয়ে শিক্ষাখাতে বাজেট বরাদ্দ করা হলে তা শিক্ষার জন্যই মঙ্গলজনক হবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: শিক্ষা বাজেট
শেয়ারTweetPin

সর্বশেষ

পারিবারিক টানাপোড়েনের গল্পে ঈদে ‘ওয়ারিশ’!

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এইচ১বি ভিসায় কড়াকড়ি, উচ্চশিক্ষিতদের কদর বাড়ছে

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে নির্বাচিত এ এইচ এম বজলুর রহমান

মে ২২, ২০২৬

চোখধাঁধানো নকশায় নির্মিত রামগতির আস-সালাম মসজিদ

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT